ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের মুখেই জানালেন রণবীর আমি সন্তান চাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজের স্বপ্নের নায়িকা দীপিকা পাড়ুকোনের বিয়ের পর একবছর কাটিয়ে ফেলেছেন। এবার নিজের সন্তান চাইছেন রণবীর সিং! সম্প্রতি একটি টক শোয়ে এসে দীপিকার সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন রণবীর সিং।

টক শোয়ের প্রমোর ভিডিও ক্লিপসটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে রণবীরকে তার ভবিষ্যৎ  পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। সেখানেই রণবীর বলেন, তিনি এবার নিজের সন্তানের পৃথিবীতে আসার অপেক্ষায় রয়েছেন।

ভবিষ্যতে সন্তানদের সঙ্গে অনেক সময় কাটাতে চান। এখানেই অবশ্য শেষ নয়। ভবিষ্যতে ছবি পরিচালনায় আসতে চান বলেও জানান বলিউডের ‘খলজি’। পাশাপাশি ডিজে-হয়ে সমুদ্র সৈকতে বেশ অনেকটা সময় কাটাতে চান বলেই মন্তব্য করেন রণবীর সিং।

প্রসঙ্গত, এর আগে বহুবার দীপিকার ছবি দেখে তার সন্তানসম্ভবা হওয়ার জল্পনা তৈরি হয়েছে। যদিও রণবীরের এই ইচ্ছার কথা শুনে দীপিকা অবশ্য এখনো কোনো মন্তব্য করেননি। তিনি এই মুহূর্তে ‘ছপক’ এবং ‘৮৩’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিজের মুখেই জানালেন রণবীর আমি সন্তান চাই

আপডেট টাইম : ০৪:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯