ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

একজন সেরা কণ্ঠে, আরেকজন রূপে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০ ডিসেম্বর বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে গায়ক আসিফ আকবরের। সাদাত হোসাইনের মিউজিক্যাল ছবি ‘গহীনের গান’-এ তাঁর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা ও তানজিকা। আসিফ ভক্তরা ছবিটির জন্য যখন আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ঠিক তখনই পরিচালক শামীমুল ইসলাম শামীম জানালেন নতুন খবর—আসিফ আকবর ও পরীমণিকে নিয়ে তিনিও একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন। আসিফ ও পরীর সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করে শামীম লেখেন, ‘একজন সেরা কণ্ঠে, আরেকজন রূপে। আমার ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত মানুষ দুজন। এবার এক করতে চাই দর্শকদের জন্য। কেমন হয়?’

শামীমের কাছে বিস্তারিত জানতে চাইলে বলেন, ‘কয়েক মাস আগে মিটিং শেষে তুলেছিলাম ছবিটি। সেদিন সব কিছু এক প্রকার চূড়ান্তই হয়ে গিয়েছিল। প্রযোজক পিছু হটায় আর এগোয়নি। বেশ কয়েকটা প্রতিষ্ঠান ছবিতে বিনিয়োগের আশ্বাস দিয়েছে,  তাই নতুন করে ছবিটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। আসিফ ভাই আর পরীমণির শিডিউল মিললে ফেব্রুয়ারিতেই শুটিং করব।’ তবে ছবিটি করছেন কি করছেন না তা নিয়ে পরী এখনই কিছু বলতে চাইলেন না। শুধু বললেন, ‘শামীম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পরে জানাব।’ আসিফ আকবরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুঠোফোনে তাঁকে পাওয়া যায়নি। পরিচালক শামীম জানালেন, ছ বির গল্প ও শুটিং লোকেশন চূড়ান্ত করেছেন। বলেন, ‘এক অন্ধ মেয়েকে নিয়ে ছবির গল্প। নিজেই লিখেছি। শুটিং করব দুবাইতে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

একজন সেরা কণ্ঠে, আরেকজন রূপে

আপডেট টাইম : ১২:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯