ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ শহিদ কাপুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নব্বইয়ের দশকে বেশ কয়েকটি চলচ্চিত্রে সহ-নৃত্যশিল্পী হিসেবে কাজ করেন শহিদ কাপুর। এরপর তিনি মিউজিক ভিডিও ও টেলিভিশন বিজ্ঞাপনেও অভিনয় করেন।  ২০০৩ সালে ইশক ভিশক নামে একটি রোম্যান্টিক কমেডি ছবিতে শহিদ প্রথম প্রধান ভূমিকায় অভিনয় করেন। ছবিটি দর্শক সাদরে গ্রহণ করেন।

এ বছরের সবচেয়ে বড় হিট সিনেমাও তার পকেটে। তাই পুরস্কার প্রত্যাশা করা অমূলক নয়। কিন্তু তা না পেলে কি অনুষ্ঠান ছেড়ে চলে যাবেন? সম্প্রতি এমনই একটি কাণ্ড ঘটিয়েছেন শহিদ কাপুর।

মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক সংস্থার সঙ্গে ‘কবীর সিং’-এর জন্য অ্যাওয়ার্ড পাওয়ার কথা হয়েছিল শহিদের। কিন্তু বাস্তবে সেই পুরস্কার পায় রণবীর সিং। সেই ঘটনায় বেজায় চটেছেন শহিদ। মেজাজ এতটাই খারাপ হয়ে যায় যে, তিনি মাঝপথে অনুষ্ঠান ছেড়ে চলে যান।

শুধু তা-ই নয়, ওই অনুষ্ঠানে শহিদের পারফর্ম করার কথা ছিল। কিন্তু তিনি তা করতেও আপত্তি জানান। মুখ বাঁচাতে শেষমেশ আয়োজক সংস্থা বরুণ ধাওয়ানকে স্টেজে তোলে। এই অনুষ্ঠানের রেড কার্পেটেই শহিদের গালে চুম্বন করেছিলেন রণবীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ শহিদ কাপুর

আপডেট টাইম : ১২:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯