হাওর বার্তা ডেস্কঃ ক্যারিয়ারের শুরুতেই নায়ক দেবের সঙ্গে জমিয়ে প্রেম করেছেন। তাদের বিয়ের সম্ভাবনা যখন চারদিকে ডালপালা মেললো ঠিক তখনই বাজলো ভাঙনের সুর। এরপর দেব জড়ান রুক্মিনীর সঙ্গে আর শুভশ্রী গাঙ্গুলী দখল নেন মিমি চক্রবর্তীর বয়ফ্রেন্ড রাজ চক্রবর্তীর মন।
প্রেম শুরু হতে না হতেই রাজ-শুভশ্রী বিয়ের মালা বদল করেছেন। তারা এখন কলকাতার সিনেদুনিয়ার সুখী দম্পতি। তবে তাদের বাবা-মা হওয়ার কোনো খবর বা গুজব এখনো পাওয়া যায়নি। তাহলে শুভশ্রী সন্তান কোথায় পেলেন?
সম্প্রতি একটি ছবি পোস্ট করে ছবিতে থাকা ছেলেকে নিজের প্রথম সন্তান দাবি করে এমনই এক আলোচনার জন্ম দেন ভুবন ভুলানো হাসির নায়িকা শুভশ্রী। ছবিতে দেখা যাচ্ছে কোলে টেনে নিয়ে, জড়িয়ে ধরে স্নেহ চুম্বন দিচ্ছেন শুভশ্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রথম সন্তান।

কিন্তু ‘প্রথম সন্তান’ কে? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা-কল্পনা। দিদি দেবশ্রী গাঙ্গুলী ছেলের সঙ্গে ছবিটি তোলেন শুভশ্রী। মাসি আর বোন-পোর সম্পর্ক একদম মা-ছেলের মতোই। ছবিতে দেখা যায় দিদির ছেলেকে কোলে টেনে নিয়ে, কপালে চুমু খেয়ে আদর করছেন শুভশ্রী।
Reporter Name 























