ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

মৌসুমী বন্দি বাপ্পি রাজের প্রেমে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা, বাগের হাট ও মংলা বন্দরের বানিয়াশানতা পতিতা পল্লীতে শেষ দেখা হয়েছে তাদের। ওখানকার ঘটে যাওয়া প্রতারণা আর বাস্তবতার নিয়মিত চিত্র দেখেছেন তারা। আর সেখানকার প্রেম ও প্রতারণার গল্প নিয়ে নির্মিত হয়েছ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শেষ দেখা’।

এটি রচনা ও পরিচালনা করেছেন আরাফাত রহমান। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি রাজ ও মৌসুমী হামিদ। নির্মাতা আরাফাত রহমান জানালেন, একটা অসম প্রেমের কাহিনি দেখানো হয়েছে এই চলচ্চিত্রে। ধোপার ছেলে ও কাজের মেয়ে প্রেমে জড়িয়ে যাওয়ার গল্প। ইতোমধ্যে ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রমো প্রকাশ করা হয়েছে।

অভিনেতা বাপ্পিরাজ বলেন, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে আমরা শুটিং করেছি। মংলার শুটিং করাটা বেশ কষ্টসাধ্য ছিল। মংলা বন্দরের বানিয়াশানতা পতিতা পল্লীতে গল্পটির চিত্রায়ন করা হয়েছে।

এখানকার নিয়মিত ঘটে যাওয়া প্রতারণা এবং বাস্তবতা এই সিনেমার কেন্দ্রবিন্দু। মৌসুমী হামিদ সহ-শিল্পী হিসেবে বেশ সহযোগিতা করেছেন। এটা মুক্তি পাওয়ার পর আসলে বোঝা যাবে আমাদের কাজ কতটা সার্থক হয়েছে।

জানা গেছে, ১১ ডিসেম্বর ‘শেষ দেখা’ প্রকাশ হবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। ধ্রুব এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সহযোগী নির্মাণে ছিলেন বাপ্পি রাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

মৌসুমী বন্দি বাপ্পি রাজের প্রেমে

আপডেট টাইম : ০৯:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯