ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

মনে রাখার মতো তাহসানের সেঞ্চুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ তাহসানের সেঞ্চুরিটা আসলেই মনে রাখার মতো হয়ে গেল। মাবরুর রশিদ বান্নাহর নাটক memories কল্প তরুর গল্প নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী , মডেল ও অভিনেতা তাহসান খান। এই নাটকটা তাহসানের শততম অভিনীত নাটক ছিল। আর এটিই কি না ইউটিউব ট্রেন্ডিং- এ শীর্ষে চলে এলো।

তাহসান বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি শেয়ার করেছেন। বললেন, ‘আমার অভিনীত শততম নাটকটি স্মরণীয় হয়ে থাকলো। এটি আমার জন্য একটি বড় প্রাপ্তি। ভালোবাসা আমার সতীর্থরা।’

আফসানা মিমির হাত ধরে অফবিট নাটকের মাধ্যমে অভিনয়ের শুরু তাহসানের। প্রথম নাটকেই জয়ার সঙ্গে শুরু। এরপরই দর্শক চাহিদার কারণে আর পেছনে তাকাতে হয়নি তাহসানকে। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। ভারতীয় নায়িকা শ্রাবন্তীর মতো নায়িকার সঙ্গে তার ‘যদি একদিন’ চলচ্চিত্রে আসা। সেখানেও কুড়িয়েছেন প্রশংসা।

গত মাসে তাহসান কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন বছরের শেষটা তার জন্য নাকি স্পেশাল হবে। কীভাবে? বলেছিলেন, বছরের শেষটা আমার জন্য স্পেশাল হবে। এটা ভালো খবর। কারণ ওই সময় আমার ১০০ তম নাটক রিলিজ পাবে। শেষদিকে আরেকটা গান বেরোচ্ছে সেটা রিলিজ পাবে। গানটা হলো ‘কী হতো ভুলে গেলে।’ এই গানটার মজার একটা গল্প আছে। যেদিন আমি গানটা রেকর্ডিং করি সেদিন আমার ড্রাইভার ছিলেন। উনি পরে বললেন, ভাই এই গানটা আমাকে দেন। এটা আমি শুনি, গাড়িতে রাখি। কিছু গান এমনভাবে মানুষের কাছে পৌঁছে যায় আমি ঠিক এক্সপেক্ট করি না। এই গানটা মনে হয় সেরকম একটা গান হতে পারে, যেসব গান অনেকদিন বেঁচে থাকতে পারে।’

বলাবাহুল্যই তাহসানের বছরের শেষটা স্পেশাল হচ্ছে। কারণ এতো ভালো খবরের মধ্যে আরেকটি ভালো খবর হলো মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্রে যুক্ত হয়েছে হালের এই সেনসেশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

মনে রাখার মতো তাহসানের সেঞ্চুরি

আপডেট টাইম : ০৩:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯