ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

কাভার গাইলেন আঁখি আলমগীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
  • ৪২১ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোটবেলায় যখন গানটা শুনি, তখনই আমার হৃদয় ছুঁয়ে যায়। এ গানটি গেয়েছেন সবার প্রিয় হাসান আবিদুর রেজা জুয়েল, সুর করেছেন সবার শ্রদ্ধার আইয়ুব বাচ্চু। আরও একটি বিষয় এটি আমার মায়ের (খোশনূর) লেখা গান’- কথাগুলো বলছিলেন আঁখি আলমগীর।

প্রয়াত গিটার কিংবদন্তির সুরে তৈরি করা ‘এমন কিছু কথা আছে’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। সেটিই কাভার গাইলেন এ তারকা। আর মা খোশনূরের জন্মদিন উপলক্ষে গানটি ২ ডিসেম্বর আঁখির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়। এর মাধ্যমেই তার অফিশিয়াল চ্যানেলটিরও যাত্রা শুরু হলো।

কাভার গাওয়ার প্রসঙ্গে আঁখি বলেন, ‘অনেক কনসার্টে গানটি গেয়েছি। হঠাৎ করেই মনে হলো এ গানে আমার কণ্ঠও থাকুক। জুয়েল ভাই তো মূল গায়ক। আমিও এর কাভার করি। হয়তো উনার মতো ভালো হয়নি। কিন্তু আমি মন থেকে গাওয়ার চেষ্টা করেছি।’ সুর ও কথা ঠিক রেখে ‘এমন কিছু কথা আছে’-এর সংগীত করেছেন জে কে মজলিশ। আর ভিডিও নির্মাণে আছেন হাবিব।

এদিকে আঁখি আলমগীর জানান, এই গানের মাধ্যমে অফিশিয়াল ইউটিউব চ্যানেলও চালু করলেন তিনি। এখন থেকে নিয়মিতই তার গাওয়া গান এতে স্থান পাবে। ইতোমধ্যে শুরু হয়েছে আরও কিছু গান প্রকাশের প্রস্তুতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

কাভার গাইলেন আঁখি আলমগীর

আপডেট টাইম : ০২:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯