ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

রেগে গেলেন সোনাক্ষী সিনহা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ এরইমধ্যে একাধিকবার বডিশেমিং-এর শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার জবাবও বার বার দিয়েছেন নায়িকা। তবে এবার সালমান খানকে ঘিরে এক তির্যক মন্তব্যের কড়া জবাব দিলেন তিনি। সম্প্রতি একটি  অনলাইন পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন সোনাক্ষী। সেখানে গিয়ে তাকে দর্শকদের তরফ থেকে কয়েকটি কুরুচিকর মন্তব্য পড়তে বলা হয়। তার মধ্যে কয়েকটি মন্তব্যে বেশ রেগে যান অভিনেত্রী। কিন্তু রেগে গেলেও যথাযোগ্য জবাবও দেন তিনি। একজন কমেন্ট করেন, আমি সোনাক্ষী সিনহাকে খুব ঘৃণা করি। আমার ভয় হয়  কোনদিন ওকে দেখে আমি টিভি না ভেঙে ফেলি। এর উত্তরে সোনাক্ষী বলেন, ভাই তোমার কাছে অনেক টাকা। ভালো না লাগলে টিভি বন্ধ করে দাও না। টিভি ভেঙে দেওয়ার কী দরকার। আর একজন কমেন্ট করেন, আফসোস হয় যে ইনস্টাগ্রামে আনফলো করার অপশন নেই। সোনাক্ষী এর জবাবে বলেন, ইনস্টাগ্রামে আনফলো করা যায়। আর আমার কাছেও একটি ভালো অপশন আছে – ব্লক। আর একজন লেখেন, অভিনয় পারে না। শুধু বাবার জন্য ছবির জগতে এসেছে। উত্তরে সোনাক্ষী বলেন, পৃথিবীতে এসেছিই তো বাবার জন্য। কিন্তু অভিনয় না পারলে ৯ বছর ধরে ইন্ডাস্ট্রিতে যে রাখা হয়েছে আমাকে সেটা কার ভুল? আপনার! আর একজন কমেন্ট করেন, সোনাক্ষী সিনহা সালমান খানের সবচেয়ে বড় চামচি। এর উত্তরে সোনাক্ষী বলেন, হ্যাঁ আমায় প্রথম ছবির সুযোগ তিনিই দিয়েছিলেন। হ্যাঁ আমি ওর চামচি। কী করবে! প্রসঙ্গত, এই মুহূর্তে  সোনাক্ষী সিনহা ‘দাবাং ৩’ নিয়ে ব্যস্ত। সালমান খানের এই ছবিতে আরো অভিনয় করেছেন আরবাজ খান ও সাই মানজেরকর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

রেগে গেলেন সোনাক্ষী সিনহা

আপডেট টাইম : ০২:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯