ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আফরান নিশোর জন্মদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার প্রকৃত নাম আহম্মেদ ফজলে রাব্বি (নিশো)। নামের আদ্যাক্ষরগুলো নিয়ে তার নাম হলো আফরান নিশো। এক যুগেরও বেশি সময়ে তিনি তিনশ’র বেশি টেলিফিল্ম, নাটক ও টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। দর্শকদের হৃদয় জয় করা এই অভিনেতার জন্মদিন ৮ ডিসেম্বর।

১৯৮০ সালের এদিনে টাঙ্গাইলে জন্ম নেন নিশো। ভূঞাপুরের শরণে তার বেড়ে ওঠা। রাজধানীর ধানমন্ডি গভ. বয়েস হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশুনা করেন।

২০০৩ সালে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে শোবিজে পদার্পণ করেন নিশো। এরপর গাজী রাকায়াতের পরিচালনায় ‘ঘরছাড়া’ (২০০৬) নাটকের মধ্য দিয়ে ছোটপর্দায় অভিনয় শুরু হয় তার।

এরপর একের পর এক অসংখ্য সফল নাটকে অভিনয় করেছেন নিশো। এখনও ছোটপর্দার অন্যতম সেরা ও দারুণ জনপ্রিয় অভিনেতা তিনি। বলা যায় তার ক্যারিয়ারের সূর্য এখন মধ্যগগনে।

অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ আফরান নিশো ইতোমধ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কারও লাভ করেছেন। ‘যোগ বিয়োগ’ (২০১৬) ও ‘বুকের বাঁ পাশে’ (২০১৮) নাটকে অনবদ্য অভিনয়ের জন্য ‘শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পী’ হিসেবে তিনি মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড জিতেছেন দুইবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আফরান নিশোর জন্মদিন

আপডেট টাইম : ১২:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯