ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

বিয়ের প্রয়োজন অনুভব করতেছে অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনয় দিয়ে আলোচনায় না থাকলেও বিয়ের গুঞ্জন নিয়ে বছরজুড়েই শিরোনামে রয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে খবর প্রচারিত হয়েছে অনেক। সেসব খবরে ঘি ঢেলেছে যে কথাটি চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গেই নাকি সংসার পাতবেন তিনি।

অবশ্য এ খবর একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অপু ও বাপ্পী দুজনেই। অপু বিশ্বাসকে দিদি বলে ডাকেন বলে জানিয়েছেন চিত্রনায়ক বাপ্পী। এরপর সেই গুঞ্জনের আগুনে ছাই চাপা পড়লেও নতুন করে আবারও শুরু হয়েছে সেই একই গল্প।

বিষয়টি খোলাশা করতে গণমাধ্যমের দারস্থ হলেন অপু। তিনি জানালেন, ‘হ্যা, বিয়ের ব্যাপারে পরিবার থেকে চাপ আছে। বিয়ে তো একটা সময়ে গিয়ে করতেই হবে। পরিবারের দোহাই দেব না, বলতে গেলে আমি নিজেও বিয়ের প্রয়োজন অনুভব করছি।’তাহলে কাকে বিয়ে করছেন প্রশ্নে হেসে দিলেন এই চিত্রনায়িকা।

তিনি বললেন, ‘এবার মায়ের ইচ্ছায় বিয়ে করব। তার মানে এই নয় যে, আমি বিয়ে করে ফেলছি বা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছি। বিয়ে করলে সবাই জানতে পারবে। আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায়। অপেক্ষা করেন, আপনারাও দেখবেন।’

তবে আপাতত সব খেয়াল ছেলে আব্রাম জয়কে ঘিরেই বলে জানালেন অপু। জয়ের দেখভাল, যত্ন, পড়ালেখা ও স্কুলে আনা-নেয়া করেই দিন কেটে যায় অপুর। মাঝেমধ্যে ব্যায়ামাগারে গিয়ে শরীরচর্চা করে থাকেন।

বিয়ের পাত্র খোঁজা মায়ের ওপরেই ছেড়ে দিয়েছেন তিনি।

তাহলে ঢালিউডের পর্দায় কম উপস্থিতি কেন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, ‘কাজ তো প্রতিনিয়তই পাই। চাইলে কালই নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে পারি। কিন্তু কাজের মানটা তো ভাবতে হবে। এসব কারণে হুটহাট ছবি নিচ্ছি না।’

সর্ব শেষ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই ছবির নায়ক বাপ্পী চৌধুরী। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়।

প্রসঙ্গত ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু। নিজেদের বিয়ের সেই খবর প্রকাশ্যেও আনেননি দুজনেই। তবে বিষয়টি প্রকশ্যে আনলে গত বছর ১২ মার্চ এ জুটির বিচ্ছেদ হয়ে যায়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। এখন বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’তে প্লে-গ্রুপে পড়ে জয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

বিয়ের প্রয়োজন অনুভব করতেছে অপু বিশ্বাস

আপডেট টাইম : ১২:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯