ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

পুরস্কার পাচ্ছে শাহরুখের “ওম শান্তি ওম”

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫
  • ৩৭৮ বার

ফতে হামামা পুরস্কার পাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খান ও দীপিকার পাড়ুকোন অভিনীত জনপ্রিয় হিন্দী ছবি ‘ওম শান্তি ওম’।

কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ পুরস্কার দেয়া হবে। খবর শুনে বেশ উচ্ছ্বসিত ছবির পরিচালক ও শাহরুখের খুব কাছের বন্ধু ফারহা খান।

পুরস্কার প্রাপ্তির এ আনন্দঘনকে সামনে রেখে তাই সম্প্রতি কায়রোর মঞ্চে ‘ওম শান্তি ওমের’ প্রিমিয়ার শো’য়ের আয়োজন করেন ফারহা। সেই মঞ্চেই ফারহা ছবি তৈরির সময়ে তার কিছু গোপন ইচ্ছের কথা শেয়ার করেন।

তিনি চেয়েছিলেন, ছবির টাইটেল ট্র্যাকে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, সায়রা বানু ও আমির খানেরও নাচের কিছু স্টেপ থাকুক। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

তবে ওই সকল কিংবদন্তিরা না থাকলেও ‘ওম শান্তি ওমের’ টাইটেল ট্র্যাকে শাহরুখের সঙ্গে নেচেছিলেন বলিউডের ৩০ জন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। তার মধ্যে সালমান খান, মিঠুন চক্রবর্তী, গোবিন্দ, কাজল, সাইফ আলী খান, রানী মুখার্জী, সঞ্জয় দত্ত, প্রিয়াংকা চোপড়া, আরবাজ খান, কারিশমা কাপুর, ববি দেওল, জুহি চাওলা, টাবু ও উর্মিলা ছাড়াও ছিলেন আরও অনেকে।

২০০৭ সালে মুক্তি পায় শাহরুখ-দীপিকার ব্লকব্লাস্টার হিট ছবি ‘ওম শান্তি ওম’। এ ছবির মাধ্যমেই প্রথমবারের মত শাহরুখের সঙ্গে জুটি বাধেন বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। প্রথম ছবিতেই সিনেপ্রেমিদের মন জয় করে নেন এ অভিনেত্রী। করাটাই স্বাভাবিক। কারণ, সঙ্গের মানুষটা যে শাহরুখ খান। নামকরা শিক্ষকের হাতে পড়লে ছাত্রী কি কখনো ফেল করে?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

পুরস্কার পাচ্ছে শাহরুখের “ওম শান্তি ওম”

আপডেট টাইম : ১০:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫