ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আজ সন্ধ্যায় সৃজিত-মিথিলার বিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির বিয়ে আজ। শোনা যাচ্ছিল ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ে করবেন তারা। কিন্তু ফেব্রুয়ারি আসতে এখনো অনেক দিন বাকি। সৃজিত বলেছিলেন শীতের মধ্যে বিয়ে করতে চান তিনি।

সেই কথা মতোই শীতের শুরুতে বিয়েটা সারছেন সৃজিত। ভারতীয় এক গণমাধ্যমকে সৃজিত-মিথিলা নিজেই নিশ্চিত করেছেন তাদের বিয়ের খবর। জানিয়েছেন, আজ ৬ ডিসেম্বর সন্ধ্যায় রেজিস্ট্রি বিয়ে হচ্ছে তাদের, বিয়ের অনুষ্ঠান হবে পরে।

জানা গেছে, এরই মধ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা। ঢাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে ২ কেজি ওজনের ৪টি ইলিশ।

এর আগে সর্বপ্রথম চলতি বছরে একাধিক প্রতিবেদনে সৃজিত-মিথিলার প্রেমের গুঞ্জনের খবর প্রকাশ করেছিল টাইমস অব ইন্ডিয়া। এরপর সদ্য সমাপ্ত বাংলাদেশের ফোক ফেস্টে একসঙ্গে দেখা মিলেছিল সৃজিত-মিথিলাকে। সে সময়ই গুঞ্জন ছিল, বিয়ের প্রস্তাব নিয়ে ঢাকাই এসেছেন সৃজিত। সেসসময় ঢাকার একটি শপিংমলেও সদাই করতে দেখা যায় তাদের।

এ বিষয়ে মিথিলার ভাষ্য ছিল এমন, ‘অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। এর আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে। ইদানীং কাজের সুবাদে যোগাযোগটা বেশি হয়।’

মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়া পাড়ায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আজ সন্ধ্যায় সৃজিত-মিথিলার বিয়ে

আপডেট টাইম : ১১:১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯