ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

রোমান্স করতে আসছেন সিয়াম পরীমণি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো জুটি বেঁধে প্রেক্ষাগৃহের পর্দায় হাজির হতে যাচ্ছেন সিয়াম আহমেদ ও ডানা কাটা পরীমণি। জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’তে দেখা মিলবে তাদের। ইতোমধ্যেই চলচ্চিত্রটি মুক্তির মিছিলে সামিল হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় চলতি মাসেই দর্শক চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় চলচ্চিত্রটির একটি গান অনলাইনে প্রকাশ পেতে যাচ্ছে।

মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, মাছরাঙা টেলিভিশন ফেসবুক পেজ ও জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক পেজে এক যোগে প্রকাশ পাবে গানটি। ‘তুই কি আমার হবি রে’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। এতে কন্ঠ দিয়েছেন কনা ও ইমরান।

গানটির নৃত্য পরিচালনা করেছেন সুমন রহমান। চিত্রগ্রহণে ছিলেন খায়ের খন্দকার এবং সম্পাদনা করেছেন ইকবাল কবীর জুয়েল। গানটি নিয়ে ভীষণ আশাবাদী চলচ্চিত্র সংশ্লিষ্টরা। পাঁচ দিনে ধারণ করা এ গানটির চিত্রধারণ হয়েছে বান্দরবানের নীলগিরি, কক্সবাজার, ঢাকা সহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে।

গানটি সম্পর্কে কনা বলেছেন, আমরা শিল্পীরা আমাদের গাওয়া সব গান নিয়ে উচ্চাশা পোষণ করিনা। তবে ‘তুই কি আমার হবি রে’ গানটি গাইবার পর থেকেই মনে হচ্ছে দর্শক শ্রোতারা গানটি শোনার পাশাপাশি পর্দায় দারুন ভাবে উপভোগ করবেন। এক কথায় বলবো এ বছর আমার গাওয়া গানগুলোর মধ্যে অন্যতম গান এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

রোমান্স করতে আসছেন সিয়াম পরীমণি

আপডেট টাইম : ০৪:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯