ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত বিপাশা হায়াত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত হলেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। সেভ দ্য চিলড্রেন ঢাকার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রোববার সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি অফিসে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে চুক্তিতে সই করেন সংস্থাটির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স।

সমঝোতা স্মারকে সই করে নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত বলেন, আমি বহুদিন ধরে পথশিশু, সুবিধাবঞ্চিত ও নির্যাতিত শিশুদের জন্য কাজ করতে আগ্রহী ছিলাম। যখন থেকে আমি মা, আমার ভেতরে আরেকটি শিশুকে ধারণ করেছি, তখন থেকে শিশুদের প্রতি আমার যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যে মমতা তৈরি হয়েছে তা কেবল আমার সন্তানদের জন্য নয়, সব শিশুদের জন্যই।

উল্লেখ্য, আন্তর্জাতিক এই সংস্থাটি শিশু-কিশোরদের শিক্ষা, স্বাস্থ্য, নারীর প্রতি সহিংসতা- সর্বোপরি জীবনযাপনের অধিকার প্রচার ও রক্ষার কাজ করে। সংস্থাটি বাংলাদেশে গত প্রায় ৫০ বছর ধরে ও বিশ্বব্যাপী একশ’ বছর ধরে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত বিপাশা হায়াত

আপডেট টাইম : ১২:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯