ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

ফ্যানদের ক্ষতিপূরণ দিবেন ফেদেরার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কলম্বিয়ার রাজধানী বোগোতায় একটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা ছিল টেনিস তারকা রজার ফেদেরারের। কিন্তু বোগোতায় কারফিউয়ের কারণে ম্যাচটি আপাতত বাতিল হয়ে গেছে। আগামী বছর মার্চে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ফেদেরারের এজেন্ট। ২২ নভেম্বর প্রদর্শনী ম্যাচটিতে সুইস তারকার মুখোমুখি হওয়ার কথা ছিল জার্মানির আলেজান্ডার জেভেরেভের। মোভিস্টার এ্যারেনায় হাইপ্রোফাইল এই ম্যাচে দেখার জন্য মুখিয়ে ছিলেন টেনিসপ্রেমীরা। তবে, ফ্যানদের হতাশ না হওয়ার অনুরোধ করে এজেন্ট টনি গডসিক​ জানিয়েছেন ফ্যানরা খালি হাতে ফিরবেন না।

গডসিক বলেন, ‘হয় আমরা নতুন দিন নির্ধারিত করব এই ম্যাচের জন্য অথবা যারা টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হবে।’ এল কলোম্বিয়ানো খবরের কাগজকে এই কথা বলেছেন তিনি। সুইস তারকার এজেন্ট আরও জানান, এই ম্যাচ মায়ামি ওপেনের আগেই খেলা হবে। ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে মিয়ামি ওপেন।

তবে সেই ম্যাচে ফেদেরারের প্রতিপক্ষ হিসেবে জেভেরেভকেই পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়। টেনিসের ইতিহাসে ২০টি গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরারই সবচেয়ে সফল পুরুষ প্লেয়ার। এর আগে তিনি একবারই কলোম্বিয়ায় খেলেছিলেন। ২০১২ তে সেখানে একটি প্রদর্শনী ম্যাচে তিনি হারিয়েছিলেন জো-উইলফ্রেড সোঙ্গাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

ফ্যানদের ক্ষতিপূরণ দিবেন ফেদেরার

আপডেট টাইম : ০৬:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯