ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হামলা-দখল-চাঁদাবাজি থামবে কিভাবে: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে আইটি ক্যারিয়ারের প্রস্তুতি, শিক্ষার্থীদের নিয়ে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জনগণের অধিকার সুরক্ষার তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর কবর দেওয়ার কত দিন পর একই কবরে দাফন করা যাবে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই: ডেপুটি স্পিকার ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন সারজিস-আসিফ-মিতু

চারশর পথে ছুটছে দক্ষিণ আফ্রিকা, ডি জর্জির দেড়শ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ২৭০ বার

২ উইকেটে ৩০৭ রানে শুরু হলো দ্বিতীয় দিনের খেলা। সঙ্গে আরও একবার বাংলাদেশের জন্য লম্বা দিনের বার্তা। ১৪১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করেছেন টনি ডি জর্জি। সেটাকে দেড়শতে নিয়ে যেতে খুব একটা বেগ পেতে হয়নি প্রোটিয়া ওপেনারের। দিনের ৮ ওভার শেষ হতেই পেয়ে যান দেড়শ রানের দেখা। তাইজুল ইসলামকে চার মেরে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ড্যাডি সেঞ্চুরি।

দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের জন্য ছিল হতাশার মুহূর্তও। দ্বিতীয় ওভারে হাসানের বলে বেডিংহামকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচেছেন তিনি। এরপর স্ট্যাম্পিংয়ের আবেদনও ছিল তার বিপক্ষে। সেখানেও বেঁচে গিয়েছেন তিনি। দিনের প্রথম নয় ওভার শেষে উঠেছে ৩৫ রান। ডি জর্জির ১৫৬ রানের সঙ্গে বেডিংহাম অপরাজিত ৩৮ রানে।

এই প্রতিবেদন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেট হারিয়ে ৩৬০ রান।

উইকেটে ঘাসের ছোঁয়া নেই, স্পিনারদের জন্যও বলার মতো তেমন কিছুই ছিল না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের উইকেটে বোলারদের জন্য কাজটা তাই কঠিনই ছিল। টনি ডি জর্জি ও ট্রিস্টিয়ান স্টাবসে ভর করে আগের দিনই বড় স্কোর করার ইঙ্গিত দিয়ে রেখেছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। দুই সেঞ্চুরির পর তারা দিন শেষ করে ২ উইকেটে ৩০৭ রান দিয়ে।

দ্বিতীয় দিনের খেলা কেবলই মাঠে গড়ালেও বাকি দিনের অবস্থা বুঝতে খুব একটা কষ্ট করতে হয় না। প্রবাদের মতো করে বলা যায়, দিন কেমন যাবে তা সকাল থেকেই বোঝা যায়। ডি জর্জি আর বেডিংহাম সেই প্রত্যাশিত শুরুটাই পেয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হামলা-দখল-চাঁদাবাজি থামবে কিভাবে: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে

চারশর পথে ছুটছে দক্ষিণ আফ্রিকা, ডি জর্জির দেড়শ

আপডেট টাইম : ১১:৪৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪