ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

ঐতিহাসিক গল্প নিয়ে সিনেমা হলে অভিনয় করবো : আসিফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২০ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সংগীতশিল্পী আসিফ আকবর অভিনীত  দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান।’ এর মুক্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী, কুশলী ও আমন্ত্রিত অতিথিরা।

এখানেই আসিফ আকবর জানান ঐতিহাসিক সিনেমায় তিনি অভিনয় করতে রাজি রয়েছেন। একজন গণমাধ্যমকর্মীর প্রশ্ন ছিল অভিনয়ে নিয়মিত হবেন কি না। এ প্রসঙ্গে আসিফ বলেন, ঐতিহাসিক গল্প নিয়ে কোনো সিনেমা হলে তাতে অভিনয় করতে পারি। যেমন হাজী শরীয়তুল্লাহ নিয়ে সিনেমা হলে অভিনয় করতে পারি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘গহীনের গান’-এর অভিনয়শিল্পী হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা আল হারুন, গীতিকার তরুন মুন্সী, রাজিব আহমেদ, সংগীত পরিচালক পার্থ মজুমদার, পল্লব সান্যাল, রেজাউল করিম লিমন প্রমুখ।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আবদুল হাদী, তপন চৌধরী, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, এফডিসির এমডি আবদুল করিম, নকীব খান, শহীদুল্লাহ ফরায়জী, শহীদ মাহমুদ জঙ্গী, মিশা সওদাগর, বেলাল খান প্রমুখ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক। দেশীয় চলচ্চিত্রের সংকটাপন্ন সময়ে ‘গহীনের গান’ ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস করেন তিনি। এর পরপরই মঞ্চে আসেন ছবিটির নির্মাতা সাদাত হোসাইন।

সাদাত বলেন,  বাংলাঢোলের আন্তরিক উদ্যোগে ছবিটি তৈরি হয়েছে। এটি একটি গুরুদায়িত্ব ছিল। আমি চেষ্টা করেছি। বাকিটা দর্শকেরা বলবে। এসময় তিনি শিল্পী আসিফ আকবরসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নির্মাতা।

অসামান্য অবদান রাখায় ও সংগীতে দুই দশকপূর্তি উপলক্ষে আসিফ আকবরকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। তার ৩০টি একক অ্যালবামের কভার দিয়ে তৈরি ‘ভালোবাসা অবিরাম’ শীর্ষক ফটোফ্রেম তুলে দেয়া হয় শিল্পীর হাতে। শিল্পী ও অভিনেতা আসিফ আকবর সবাইকে হলে গিয়ে ‘গহীনের গান’ উপভোগ করার আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ই.বি. সল্যুশন্সের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই।

‘গহীনের গান’-এর এই আয়োজনে ছবিটির শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট। অনুষ্ঠানে দেখানো হয় ছবিটির ট্রেলার ও একাধিক গান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

ঐতিহাসিক গল্প নিয়ে সিনেমা হলে অভিনয় করবো : আসিফ

আপডেট টাইম : ০২:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯