ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

এখন থেকে নিয়মিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ে, সন্তান জন্ম দেয়া ও বিচ্ছেদের পর ফের ছোট পর্দায় অভিনয় শুরু করেন আলোচিত মডেল-অভিনেত্রী সারিকা। এরপর বিরতি নিয়ে নিয়েই কাজ করেছেন তিনি। যদিও এরমধ্যেই শিডিউল ফাঁসানোসহ বিভিন্ন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এজন্য তাকে অভিনয় থেকে নিষিদ্ধও হতে হয়েছিল। তবে বিরতি ও নিষেধাজ্ঞা কাটিয়ে গেল রোজার ঈদ থেকে আবার অভিনয়ে মনোযোগী হন তিনি। অবশ্য আগের মতো করে ব্যাপক ব্যস্ততায় পাওয়া যাচ্ছে না সারিকাকে। কাজ একেবারেই কম করছেন। এর সঙ্গে তাকে ঠিকমতো পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে এখনো।

এসব নিয়েই কথা হয় এ মডেল-অভিনেত্রীর সঙ্গে। পাওয়া না যাওয়ার অভিযোগ বিষয়ে সারিকা বলেন, এটা একেবারেই ভুল কথা। আমাকে পাওয়া না গেলে আমি কাজ করছি কীভাবে। আমি গত রোজার ঈদ থেকে কাজ শুরু করেছি। গত দুই মাসে কাজে মনোযোগ দিয়েছি আরো বেশি। যদি না পাওয়া যেতো নির্মাতারা আমাকে নিয়ে কাজ করতে পারতো না। হয়তো আমি অচেনা নম্বর রিসিভ করি না। কিন্তু আমাকে কাজের জন্য না পাওয়া যাওয়ার কারণ নেই। এদিকে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন সারিকা। এরমধ্যে রয়েছে আসাদুজ্জামান আসাদের ‘টক ঝাল প্রেম’, বি ইউ শুভর ‘প্রিয় বাবা মা’, তপু খানের ‘ম্যাগনেট বাবু’সহ বেশ কিছু নাটক। বর্তমানে আরো কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। কয়েকবার বিরতি দিয়ে কাজ করেছেন। আবার ডুবও দিয়েছেন। এবার কি নিয়মিত হচ্ছেন? সারিকা বলেন, আমি আমার মেয়ে নিয়ে ব্যস্ত ছিলাম। ও ছোট ছিল। এখন  কিছুটা বড় হয়েছে। তাই কাজে আবার মনোযোগ দিতে পারছি। আমি নিয়মিত কাজ করছি। গত কিছুদিনে প্রায় হাফ ডজন নতুন নাটকে কাজ করেছি। আর আমাকে দর্শকরা এখন থেকে নিয়মিত পাবেন, এতটুকু বলতে পারি। আমি কাজের ব্যাপারে বেশ সিরিয়াস এখন। মধ্যে আমার গ্যাপের কারণে কিছুটা সমস্যা হয়েছিল। যেমন এখন ইউটিউবে বেশি কাজ হচ্ছে চ্যানেলের পাশাপাশি। কিন্তু আগে সেটা ছিল না। তবে আমি এখন দুই মাধ্যমেই মানিয়ে নিয়েছি। সময়ের সঙ্গে চলছি। সামনে বেশ ভালো কিছু কাজ আমার কাছ থেকে দর্শকরা পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

এখন থেকে নিয়মিত

আপডেট টাইম : ০৮:৩৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯