ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

এই জুটির অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমানে অপূর্ব ও তানজিন তিশা অভিনীত দর্শকপ্রিয় নাটক বা টেলিফিল্মের সংখ্যা দিন দিন বাড়ছে। এই জুটির অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। যে কারণে জুটি হিসাবেও তাদের জনপ্রিয়তা বেড়েছে। আগ্রহ বেড়েছে দর্শকের তাদের অভিনীত নাটক দেখার। এমন আগ্রহের কথা বিবেচনা করেই নির্মাতা এসআর মজুমদার এই জুটিকে নিয়ে আবারও একটি নাটক নির্মাণ করলেন।

‘ভালোবাসা তুই’ শিরোনামের এই নাটকের আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, তনুশ্রী তন্নী, সাব্বির চৌধুরী প্রমুখ। নাটকের গল্পটি প্রেমের কিন্তু নির্যাসটুকু একটি মেয়ের একক লড়াইয়ের। সেই মেয়েটি হচ্ছেন তানজিন তিশা। যিনি মফস্বল শহর থেকে রাজধানীতে পালিয়ে এসে জীবনের দায়ে পড়াশোনার পাশাপাশি বেছে নেন সেলসগার্লের জীবন। এখানেও টিকতে না পেরে ফিরে যান গ্রামে। যুদ্ধ শেষে বিজয়ের বেশে ফিরে আসেন ফের শহরে, যেখানে অপেক্ষায় থাকেন তার প্রেমিক অপূর্ব।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘নাটকটির গল্প একেবারেই ভিন্নরকম। আমার বিশ্বাস গল্পের কারণেই নাটকটি দর্শকের বেশি ভালো লাগবে। সঙ্গে তানজিন তিশা ও আমার অভিনয় তো আছেই। কো-আর্টিস্ট হিসাবে তিশা সবসময়ই অনেক সহযোগিতাপরায়ণ। সত্যি বলতে কী, আমার সহশিল্পী হিসাবে যারা কাজ করেন, তাদের কাছ থেকে আমি প্রতিনিয়তই কিছু না কিছু শেখার চেষ্টা করি, যা আমার অভিনয়ের জন্য অনেক সহায়ক।

তানজিন তিশা বলেন, ‘গল্পটা যতটা প্রেমের, ততটা বিদ্রোহের। যেখানে একটা মেসেজ আছে। মেসেজটি হলো, নিজের যুদ্ধটা আসলে নিজেকেই করতে হয়। এই নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছি।’ আসছে ডিসেম্বর মাসে নাটকটি প্রচারিত হবে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

এই জুটির অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে

আপডেট টাইম : ০৮:০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯