ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

চিত্রগ্রাহক মাহফুজুর রহমান লাইফ সাপোর্টে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান লাইফ সাপোর্টে। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পারিবারিক সূত্রে জানা যায়, একদিন আগেও সুস্থ ছিলেন মাহফুজুর রহমান খান। সোমবার সন্ধ্যায় খেতে বসলে তার কাশির সঙ্গে প্রচণ্ড ব্লিডিং শুরু হয়। এরপর দ্রুত হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে লাইফ সাপোর্টে রাখার পরামর্শ দেন।

পরিবারের এক সদস্য জানান, কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান খানের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন। মঙ্গলবার তাকে সিটি স্ক্যান করা হবে।

দীর্ঘদিন ধরে মাহফুজুর রহমান খান ডায়াবেটিস ও ফুসফুসের রোগে ভুগছিলেন। তার স্ত্রী মারা যান ২০০১ সালে। তখন থেকেই ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পেশাদার চিত্রগ্রাহক হিসেবে মাহফুজুর রহমান খান ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকদের মত চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত প্রায় সব চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও মাহফুজুর রহমান আটবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। শ্রাবণ মেঘের দিন ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমনিসহ অসংখ্য সিনেমার চলচ্চিত্র ধারণ করেন।

মাহফুজুর রহমান খান ১৯৪৯ সালের ১৯ মে পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডে এক বনেদী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম হাকিম ইরতিজা-উর-রহমান খান ছিলেন একজন ব্যবসায়ী।পেশাদার চিত্রগ্রাহক হিসেবে মাহফুজুর রহমান ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ শুরু করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

চিত্রগ্রাহক মাহফুজুর রহমান লাইফ সাপোর্টে

আপডেট টাইম : ০৭:৩০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯