ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার তাগিদ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

বিবাহিত পুরুষকে বিয়ে করবেন না অভিনেত্রী অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • ৩৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাম খান জয়।

জয়কে নিয়ে গণমাধ্যমে হাজির হওয়ার পর শাকিব খান-অপু বিশ্বাসের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। দীর্ঘ আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এখন অপু বিশ্বাস সিঙ্গেল মাদার। এখন অপু ভক্তদের জানার আগ্রহ কবে বিয়ে করছেন তাদের প্রিয় নায়িকা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অপু ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আছে। প্রফেশনাল ও ব্যক্তিগত দুটি জীবনকে প্রাধান্য দিচ্ছি। ব্যক্তিগত জীবন নিয়েও আমার পরিকল্পনা আছে। তবে সুন্দরভাবে, বিতর্কিতভাবে নয়। এজন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে। কারণ আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। এই জায়গা থেকে সামনে এগুতে হবে।’

তবে এমন উত্তরে সন্তুষ্ট হতে পারেননি উপস্থাপক আবদুর রহমান। বরং সরাসরি জানতে চান কতদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছেন? উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘এটা নিয়ে আমার পরিবার ভাবছেন। কারো বেবি আছে, কারো পরিবার আছে এটা আমার পছন্দ নয়। মোট কথা হলো—বিবাহিত মানুষ বিয়ে তো দূরে থাক পছন্দের কাতারেও থাকবে না। এটা আমার ব্যক্তিগত চয়েজ। আমার পরিবারকে এমনটাই বলে দিয়েছি।’

এর আগে বিয়ে নিয়ে অপু বিশ্বাস  বলেন, ‘বিয়ের বিষয়ে পরিবারে এক ধরণের আলোচনা হচ্ছে। কিন্তু পরিবারের কেউ আমার সামনে এসব কথা বলতে পারেন না। আমাকে বললে এগুলো বাদ দিতে বলি। কিন্তু এগুলো তারা অগোচরে বলেন।’

অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’র শুটিং শেষ। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন অপু। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার তাগিদ

বিবাহিত পুরুষকে বিয়ে করবেন না অভিনেত্রী অপু বিশ্বাস

আপডেট টাইম : ১১:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯