ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার তাগিদ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

প্রেমিকা নিয়ে ১ দিনের সফরে ঢাকায় আসছেন দেব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • ৫৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সাফটা চুক্তির মাধ্যমে আগামী ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সিনেমা ‘পাসওয়ার্ড’। সিনেমাটির প্রচারণায় ২৬ তারিখ সকালের একটি ফ্লাইটে ঢাকায় আসছেন সিনেমার নায়ক দেব, নায়িকা রুক্মিণী ও পরিচালক কমলেশ্বর মুখার্জি। বার্তাটোয়েন্টিফোর.কমকে এমন খবর নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক কমলেশ্বর মুখার্জি।

কমলেশ্বর মুখার্জি

কমলেশ্বর মুখার্জি বলেন, আমরা ২৬ তারিখে সকালে আসছি খুবই অল্প সময়ের জন্য। ২৭ তারিখ আবার কলকাতা ফিরবো।

সিনেমাটি বাংলাদেশে আমদানী করছে শাপলা মিডিয়া। ‘পাসওয়ার্ড’ সিনেমার বিনিময়ে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে শাপলা মিডিয়া প্রযোজিত বাংলাদেশের সিনেমা ‘ক্যাপ্টেন খান’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। গত বছরের ২২ শে আগস্ট ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল।

কলকাতায় দূর্গাপূজায় মুক্তি পাওয়া কামালেশ্বর মুখার্জি পরিচালিত সিনেমাটিতে দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, রুক্মিনী মৈত্র এবং আদিত রায় অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার তাগিদ

প্রেমিকা নিয়ে ১ দিনের সফরে ঢাকায় আসছেন দেব

আপডেট টাইম : ১০:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯