ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

গল্পটি যতটা প্রেমের, ততটা বিদ্রোহের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২১:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  রাজধানীর অভিজাত এক শাড়ির দোকানে সেলস গার্ল হিসেবে কাজ করছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা! এদিকে সেই দোকানে শাড়ি কিনতে গিয়ে তিশার সঙ্গে দেখা হয়ে যায় আরেক জনপ্রিয় অভিনেতা অপূর্বর! এমনই একটি ঘটনার মধ্য দিয়ে শুরু হয় সময়ের অন্যতম সফল জুটি অপূর্ব-তিশার নতুন নাটক ‘ভালোবাসা তুই’-এর চিত্রনাট্য। গত সপ্তাহে শুটিং শেষ হওয়া এই নাটকটি নির্মাণ করেছেন এস আর মজুমদার। ব্রাত্য রায়ের গল্পে এটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। সিএমভির ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

নির্মাতা জানান, গল্পটি প্রেমের, কিন্তু নির্যাসটুকু একটি মেয়ের একক লাড়াইয়ের। সেই মেয়েটি হচ্ছেন তানজিন তিশা। যিনি মফস্বল শহর থেকে রাজধানীতে পালিয়ে এসে জীবনের দায়ে পড়াশোনার পাশাপাশি বেছে নেন সেলস গার্লের জীবন। এখানেও টিকতে না পেরে ফিরে যান গ্রামে। যুদ্ধ শেষে বিজয়ের বেশে ফিরে আসেন ফের শহরে, যেখানে অপেক্ষায় থাকেন তার প্রেমিক অপূর্ব। নাটকটি সম্পর্কে তানজিন তিশার ভাষ্য, ‘গল্পটি যতটা প্রেমের, ততটা বিদ্রোহের। যেখানে একটা বার্তা আছে। বার্তাটি হলো, নিজের যুদ্ধটা আসলে নিজেকেই করতে হয়। এই নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছি।’ নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আনন্দ খালেদ, তনুশ্রী তন্নী, সাব্বির চৌধুরী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

গল্পটি যতটা প্রেমের, ততটা বিদ্রোহের

আপডেট টাইম : ০২:২১:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯