ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

সেরে উঠছেন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সেরে উঠছেন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। দেশের জনপ্রিয় এই শিল্পী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাকে ১২টি ক্যামো দেয়া হয়েছে। তিরি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকরা। এই তথ্য জানিয়েছেন এন্ড্রুভক্ত সংগীতশিল্পী মোমিন বিশ্বাস।র

মোমিন সম্প্রতি এন্ড্রু কিশোরের সঙ্গে কথা বলেছেন। পরে তার অবস্থার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে মোমিন বিশ্বাস লিখেছেন- ‘১১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৮ সেপ্টেম্বর এন্ড্রুদার বায়োপসি রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে তার শরীরে ক্যান্সারের অস্তিত্ব মেলে। অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘ সময় এই চিকিৎসার তেমন কোনো পূর্ব প্রস্তুতি না নিয়ে গেলেও ডাক্তারদের পরামর্শে দ্রুত তার চিকিৎসা শুরু হয়। এ পর্যন্ত তার তিনটি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।’

তিনি লেখেন, ‘২৬ নভেম্বর থেকে এন্ড্রু কিশোরের কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হবে এবং তিনটি সাইকেলে আরও ১২টি কেমোথেরাপি সম্পন্ন করা হবে বলে সেখানকার ডাক্তার জানিয়েছেন। বর্তমানে তার শরীর অনেকটা ভালো। যথাযথভাবে চিকিৎসা চলছে বলে এন্ড্রুদা অবগত করেছেন। তার এই চিকিৎসা আরও প্রায় আড়াই থেকে তিন মাস চলবে বলে ডাক্তার জানিয়েছেন।’

এন্ড্রু কিশোর ভক্ত এই সংগীতশিল্পী আরও লেখেন, এন্ড্রুদাকে ক্যারিয়ারের শুরুতেই বলিউডে ক্যারিয়ার গড়ার প্রস্তাব দিয়েছিলেন প্রখ্যাত সংগীত পরিচালক আরডি বর্মণ। তার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে জন্মভূমিতেই গত ৪০ বছর ধরে সব মিলিয়ে প্রায় ১৫ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একজন এন্ড্রু কিশোর যুগে যুগে জন্মান না, কয়েক শতকে হয়তো একবার জন্ম নেন। আসুন তার এই দুঃসময়ে পাশে থেকে মানসিক সমর্থন দিই এবং সর্বোপরি তার সুস্থতার জন্য দোয়া করি।’

উল্লেখ্য, ক্যান্সার সন্দেহে ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এন্ড্রু কিশোর। সেখানে বায়োপসি রিপোর্সে তার ক্যান্সার ধরা পড়ে। পরে ক্যামোথেরাপি দেয়া শুরু হয়। জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

সেরে উঠছেন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর

আপডেট টাইম : ১২:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯