ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

বিয়েটা একান্তই ব্যক্তিগত: মিথিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি এবং বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলা রশীদের বিয়ে নিয়ে নেট দুনিয়া যতই উত্তাল হোক না কেন, দুই তারকা এ নিয়ে কিন্তু  একটা বাক্যও ব্যয় করেননি। বরং বিয়ের দিনক্ষণ নিয়ে বেশ মজার ছলেই সবটা সামলাচ্ছেন দুজনে।

আগামী ২২ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন সৃজিত ও মিথিলা। কিছুদিন আগে ভারতের টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে এমন প্রতিবেদন ছাপা হয়েছিল। সৃজিতের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আরেকটি ভারতীয় পত্রিকা জানায়, আগামী বছর নয়, বিয়ে হবে এ বছরের ডিসেম্বরে।

এমন খবর প্রকাশ হওয়ার পর দুই বাংলা জুড়ে গুঞ্জন শুরু হয়। এই গুঞ্জনের মাঝেই সম্প্রতি ঢাকায় আড়ং পাঞ্জাবির একটি শোরুমে সৃজিতকে দেখা যায় মিথিলার পরিবারের সঙ্গে। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ে প্রসঙ্গে সেখানে সৃজিত জানান, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি- এই শীতের সময়টাই বিয়ের জন্য তার বিশেষ পছন্দ।

আবার ডেস্টিনেশন ওয়েডিংও হতে পারে। ভেন্যু না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারছেন না বলে জানান সৃজিত। সেক্ষেত্রে বিয়ে পিছিয়ে যেতে পারে জুনে। তবে আলোচিত এ সম্পর্ক ও বিয়ের ব্যাপারে সৃজিত দুই-একটি কথা বললেও মিথিলা কিছুই বলেননি। এবার মুখ খুললেন তিনিও।

বিয়েটা একান্তই ব্যক্তিগত: মিথিলা ছবি এর ছবির ফলাফল

অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলা বর্তমানে ফেসবুকের একটি কনফারেন্সে দিল্লিতে রয়েছেন। নারী ও শিশুদের জন্য নেটদুনিয়া কতটা নিরাপদ, দিল্লিতে সে বিষয়ে একটি আলোচনা চক্রের আয়োজন করেছে ফেসবুক। সেখানে বাংলাদেশ ব্র্যাকের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন মিথিলা।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, সৃজিতের সঙ্গে তার একটা বিশেষ সম্পর্ক রয়েছে। তবে সেটা তিনি সারপ্রাইজ রাখতে চান। বিয়ে হতে পারে আবার নাও হতে পারে। এরকম বক্তব্যে ধোঁয়াশা জিইয়ে রাখলেন নায়িকা।

মিথিলার কথা, ‘বিয়ে ব্যাপারটা একান্তই ব্যক্তিগত। আমি এসব নিয়ে জনসমক্ষে বলতে পছন্দ করি না। প্রত্যেকের জীবনেই প্রাইভেসি বলে একটা ব্যাপার রয়েছে। একান্ত জানাতে হলে তা আত্মীয় এবং পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বাইরে বলার কোনো প্রয়োজন দেখি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

বিয়েটা একান্তই ব্যক্তিগত: মিথিলা

আপডেট টাইম : ০২:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯