ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

দেশের ৪০ হলে চলবে ভারতীয় সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ এই বছরের পেছন দিকে ফিরে তাকালেই দেখা যাবে সিনেমা শূণ্যতায় ভুগছে ঢালিউড। সপ্তাহের ছুটির দিন শুক্রবার নতুন কোনো সিনেমা দেখার অপেক্ষায় থাকেন সিনেমা প্রেমিরা। কিন্তু আগের তুলনায় এখন সিনেমা মুক্তির সংখ্যা কমে গেছে।ঢাকাই সিনেমার মন্দার সুযোগে বিদেশি ছবির আমদানি বাড়ছে ধীরে ধীরে। চলতি বছরে বেশ কিছু ভারতীয় সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশে। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার মুক্তি পেয়েছে কলকাতার ছবি ‘জানবাজ’। বনি সেনগুপ্ত ও কৌশনী মুখার্জি জুটির নতুন এ ছবিটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে সাপটা চুক্তিতে।এদেশে মুক্তির সার্বিক দায়িত্ব রয়েছে হার্টবিট প্রডাকশন হাউজ। বিনিময়ে ওপারে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি হার্টবিট প্রযোজিত ছবি মনে রেখো। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবি মুক্তি পেয়েছে গেল বছর ঈদে।হার্টবিট প্রডাকশনের কর্ণধার তাপসী ফারুক জানান, ১১ নভেম্বর জানবাজ বাংলাদেশে মুক্তি জন্য সেন্সর ছাড়পত্র পায়। আজ ঢাকার মধুমিতা, বলাকা, চিত্রামহল, জোনাকী, এশিয়া, পুনম, গীত, বিজিবি, সেনা  সিনেমাসহ সারাদেশে ৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘জানবাজ’।গত ২৫ অক্টোবর কলকাতায় মুক্তি পেয়েছিল ‘জানবাজ’ সিনেমাটি। একটি কয়লার খনিকে কেন্দ্র করে এই ছবির গল্প। সিনেমাটি প্রযোজনা করেছে ইকো এন্টারটেনমেন্টে। পরিচালনা করেছে অনুপ সেনগুপ্ত। ছবিটিতে আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শংকর চক্রবর্তী, সুদীপ প্রমুখ।অন্যদিকে কলকাতার ‘জানবাজ’ এদেশে মুক্তির বিনিময়ে সেখানে চলবে ‘মনে রেখো’। গেল বছর ঈদে মুক্তিপ্রাপ্ত মাহিয়া মাহি অভিনীত এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিটি তৈরিতে লগ্নি করে হার্টবিট প্রোডাকশন হাউজ। দেখা যাচ্ছে বিনিময়ের মাধ্যমে আনা নেওয়া দুটির ছবির নায়ক হলে বনি সেনগুপ্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

দেশের ৪০ হলে চলবে ভারতীয় সিনেমা

আপডেট টাইম : ০৪:১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯