ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

সাংসার ভেঙে গেছে বলিউড তারকা অর্জুন রামপাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সাংসার ভেঙে গেছে বলিউড তারকা অর্জুন রামপাল এবং ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ ও সুপার মডেল মেহের জেসিয়ার। তারা নিজেরা সমঝোতার মাধ্যমে বিচ্ছেদ নিয়েছেন।১৯৯৮ সালে বিয়ে করেন তারা। তাদের ঘরে রয়েছে দুটি কন্যাসন্তান।গত বছর ২৮ মে বোম্বে টাইমসকে দেয়া এক যৌথ বিবৃতিতে অর্জুন রামপাল ও মেহের জেসিয়া জানান, আমাদের দীর্ঘ ২০ বছরের যাত্রা এখানেই শেষ হচ্ছে। আমরা বুঝতে পেরেছি, আমাদের দুজনের পথ এখন থেকে আলাদা।বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, তাদের বিবাহিত জীবনের ইতি ঘটেছে। মুম্বাইয়ের বান্দ্রার এক পারিবারিক আদালতে গত মঙ্গলবার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো অর্জুন রামপাল আর মেহের জেসিয়ার ২০ বছরের বিবাহিত জীবন।গত ৩০ এপ্রিল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ডিভোর্স কার্যকরের অনুমতি চেয়ে তারা আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতে এই আদালতের প্রিন্সপাল জজ শৈলজা সাওয়ান্ত তাদের বিবাহবিচ্ছেদের আদেশ দেন।জানা গেছে, আদালতের আদেশ অনুযায়ী তাদের দুই মেয়ে মাহিকা আর মায়রা মায়ের সঙ্গেই থাকবে।অর্জুন রামপাল ও মেহের জেসিয়া ভিন্ন ধর্মের হওয়ায় বিশেষ বিবাহ আইন অনুযায়ী, প্রথম এক বছর তারা আলাদা থেকেছেন। এর পর বিবাহবিচ্ছেদের জন্য তারা আবেদন করেন।বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর টাইমস অব ইন্ডিয়াকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্জুন রামপাল বলেন, এ বিষয় নিয়ে কিছু বলতে চাই না। এ ছাড়া জেসিয়াও কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

সাংসার ভেঙে গেছে বলিউড তারকা অর্জুন রামপাল

আপডেট টাইম : ১১:১৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯