ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

তার সঙ্গে বরাবরের মতোই ভালো সম্পর্ক রয়েছে চিত্রনায়িকা শবনম বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা শবনম বুবলী। বুধবার ছিল তার জন্মদিন। বিশেষ এই দিনে কথা হয় তার সঙ্গে। শুভেচ্ছা জানানোর পর জানতে চাওয়া হয় বিশেষ এই দিন কিভাবে কাটালেন তিনি? জবাবে বুবলী বলেন, পারিবারিকভাবেই উদযাপন করেছি। আমি বরাবর এভাবেই দিনটি কাটাতে পছন্দ করি। অনেকেই শুভকামনা জানিয়েছেন। সবার কাছে দোয়া চেয়েছি যেন আগামী দিনগুলোও আমি ভালোভাবে অতিক্রম করতে পারি। এদিকে কয়েকদিন পরই বুবলীর নতুন সিনেমা ‘ক্যাসিনো’র শুটিং শুরু হচ্ছে। এ নিয়ে তখন ব্যস্ত হতে হবে তাকে। বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা। বুবলীর নতুন সিনেমা ‘ক্যাসিনো’র শুটিং চলতি মাসের ২৪ তারিখ শুরু হবে। এ চলচ্চিত্রে দর্শক অ্যাকশন, রোমান্টিক ও কমেডি তিন স্বাদই পাবেন। ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির। ছবিতে বুবলীর নায়ক নিরব। নায়ক ও নির্মাতা দুজনের সঙ্গেই প্রথমবার কাজ হচ্ছে বুবলীর।
এ প্রসঙ্গে তিনি বলেন, এ সিনেমার কাহিনীটা খুবই ভালো লেগেছে আমার। দর্শকরা সিনেমার কাহিনীতে ভিন্নতা খুঁজে পাবেন। তবে কি থাকছে  কাহিনীতে এখনই তা জানাতে চাই না। নিরব ভাই এর আগে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। সৈকত নাসিরও মেধাবী একজন নির্মাতা। গল্পটি জানার পর আমার বেশ পছন্দ হয়েছে। তাই সবকিছু মিলে এ ছবিতে কাজ করতে আগ্রহী হয়েছি। বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও নেপালে সিনেমাটির শুটিং হবে। ঢালিউড কিংখ্যাত তারকা শাকিব খানের সঙ্গে এর আগে বুবলী ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’ এবং সবশেষ কোরবানি ঈদে ‘মনের মতো মানুষ পাইলাম না’ নামে ছবিগুলোতে কাজ করেছেন। এছাড়া শাকিবের সঙ্গে তার মুক্তির অপেক্ষায় আছে শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ নামের একটি সিনেমা। ‘ক্যাসিনো’ সিনেমাতে শাকিব খানের বাইরে কাজ করছেন বুবলী।তাই নতুন সিনেমার জন্য শাকিবের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, শাকিব খানের সঙ্গে এ পর্যন্ত বেশকিছু সিনেমায় কাজ করেছি। তার সঙ্গে বরাবরের মতোই ভালো সম্পর্ক রয়েছে। আমার বিশ্বাস, তিনি আমাকে অবশ্যই শুভকামনা জানাবেন। আর শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমারও তো কাজ আছে সামনে। কাজী হায়াত পরিচালিত এ ছবি নিয়েও আমি বেশ আশাবাদী। ছবিটির কিছু অংশের কাজ এফডিসিতে হয়েছে। বাকি কাজ চলতি মাসের শেষে শুরু হওয়ার কথা। পাশাপাশি দুই সিনেমার শুটিং তারিখ নিয়ে কোনো ঝামেলা হবে কি-না জানতে চাইলে বুবলী বলেন, ‘বীর’ ছবির গল্পটিও দারুণ। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এ ছবির কাজ চলতি মাসের শুরুতে হওয়ার কথা ছিল। এখন জেনেছি এ মাসের শেষে শুরু হবে। তবে শুটিং তারিখ মিলিয়ে কাজটি করতে চাই। আশা করি, ঝামেলা হবে না। ‘বীর’ ও ‘ক্যাসিনো’ ছবি দুটির গল্প দুই ধরনের। তাই দুটি ছবিতে দুটি ভিন্ন লুকে দর্শকরা আমাকে দেখতে পাবেন। এফডিসিতে ‘ক্যাসিনো’ ছবির শুটিং শিগগিরই শুরু হবে। এছাড়া ‘বীর’ ছবিটিও পরিচালকের সঙ্গে আলাপ করে কাজ করার কথা রয়েছে। আশা করছি, আলাপ করে নিলে তারিখ নিয়ে কোনো সমস্যা হবে না।
যত পরিশ্রমই হোক দুটি ছবির  কাজ ভালোভাবে শেষ করতে চান বুবলী। ঢালিউডের এ অভিনেত্রী বছর তিনেক আগে ‘বসগিরি’ ও ‘শুটার’ চলচ্চিত্র দিয়ে দর্শকের সামনে হাজির হন রুপালী পর্দায়। এরপর আরো বেশকিছু সিনেমায় কাজ করেন। এসব চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন শাকিব খান। বুবলী অভিনীত প্রতিটি সিনেমাই দর্শকরা গ্রহণ করেন। কারণ হিসেবে অবশ্য অনেকেই একটা সময় পর্যন্ত বলেছেন যে, শাকিব খান ছিলেন বলেই ছবিগুলো হিট হয়েছে। তবে সমালোচক, পরিচালক ও প্রযোজকদের চোখে বুবলী এখন অনেক পরিপক্ক একজন অভিনেত্রী। তাই ‘ক্যাসিনো’ নামের নতুন সিনেমাতেও আগের মতোই চমক দেখাতে চান বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

তার সঙ্গে বরাবরের মতোই ভালো সম্পর্ক রয়েছে চিত্রনায়িকা শবনম বুবলী

আপডেট টাইম : ১১:১৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯