ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

গহর বাদশা ও বানেছা পরী’র মঞ্চায়ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ   নাগরিক নাট্যাঙ্গনের প্রযোজনা ও হৃদি হকের নির্দেশনায় নাটক ‘গহর বাদশা ও বানেছা পরী’ সেগুন বাগিচাস্থ বাংলাদেশ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হতে যাচ্ছে। বুধবার (২০ নভেম্বর) শনিবার সন্ধ্যা ৭টায় এটি মঞ্চায়ন হবে।

দক্ষিণাঞ্চলের লোকগাথা অবলম্বনে নাটকটির পুনর্কথন ও নির্দেশনা দিয়েছেন হৃদি হক। সেই সঙ্গে বানেছা পরী চরিত্রে অভিনয় করেছেন তিনি। উজিরের চক্রান্তে গিলামাইট বনে গহর বাদশার দুর্দশা ও বানেছা পরীর সঙ্গে তার প্রেমের আখ্যান নিয়ে এগিয়েছে নাটকটির গল্প।

৬০ জনের একটি দল এ নাটকে কাজ করছেন। নাটকটির কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহ্যাব। সংগীত পরিচালনা করছেন কামরুজ্জামান রনি। সেট পরিকল্পনায় রয়েছেন সাজু খাদেম। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান।

বিশাল ক্যানভাসের গহর বাদশা ও বানেছা পরীতে অভিনয় করছেন হৃদি হক, হাবিব বাহার, জুয়েল জহুর, সুমন আহমেদ, শামিম আহমেদ, আসিব চৌধুরী, সুতপা বড়ুয়া, বিশ্বজিৎ ধরসহ অনেকে।

দর্শকদের সুবিধার কথা চিন্তা করে অনলাইনে টিকিটের ব্যবস্থা করেছে নাগরিক নাট্যাঙ্গন। এ ক্ষেত্রে ‘গহর বাদশা ও বানেছা পরী’ লিংকটিতে ক্লিক করে টিকিট কেনা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

গহর বাদশা ও বানেছা পরী’র মঞ্চায়ন

আপডেট টাইম : ১১:৩২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯