ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ

ঢাকায় আসছেন দেব-রুক্মিণী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ওপার বাংলায় বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণী অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবিটি। এবার সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। বাংলাদেশে ‘পাসওয়ার্ড’ আমদানি করে মুক্তি দিচ্ছে শাপলা মিডিয়া।

তবে নতুন খবর হলো, ছবিটির প্রচারে অংশ নিতে ঢাকায় আসছেন দেব, রুক্মিণী ও পরিচালক কমলেশ্বর মুখার্জি।

এর আগে দেবের একাধিক ছবি বাংলাদেশে মুক্তি পেলেও এবারই প্রথম নিজের ছবি মুক্তি উপলক্ষে ঢাকায় আসছেন তিনিসহ তার টিম।

শাপলা মিডিয়ার ম্যানেজার মো. বাদল জানান, ‘পাসওয়ার্ড’ মুক্তির বিনিময়ে পশ্চিমবঙ্গে যাচ্ছে শাকিব খান অভিনীত এবং শাপলা মিডিয়া প্রযোজিত ছবি ‘ক্যাপ্টেন খান’ ছবিটি।

‘পাসওয়ার্ড’ বাংলাদেশে মুক্তি দেয়ার জন্য এলসি (লেটার অব ক্রেডিট) নেয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমতি প্রক্রিয়াধীন। কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের সেন্সরে যেতে পারে ‘পাসওয়ার্ড’। মুক্তি পেতে পারে ২৯ নভেম্বর! তবে শাপলা মিডিয়া জানাচ্ছে, ‘পাসওয়ার্ড’ সেন্সর পেলেই মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

বাদল বলেন, ‘পাসওয়ার্ড’ মুক্তির আগে আগামী ২৬ নভেম্বর ছবিটির অভিনয়শিল্পী দেব, রুক্মিণী ও কমলেশ্বর ঢাকায় আসছেন। সবকিছু ঠিক থাকলে ‘মিট দ্য প্রেস’-এ অংশ নেবেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত

ঢাকায় আসছেন দেব-রুক্মিণী

আপডেট টাইম : ০৯:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯