ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কিনা, জানে না ভারত আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি: বিমানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের শক্তি, বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে উন্নত চিকিৎসায় ঢাকা নেওয়া হচ্ছে

ফারিয়ার পর কলকাতা থেকে জয়াকে আমদানি করছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ গত জুলাই মাসে ভারতের সিনেমা ‘বিবাহ অভিযান’ মুক্তি পেয়েছিল বাংলাদেশের অর্ধশত প্রেক্ষাগৃহে। এটি কলকাতার একক প্রযোজিত সিনেমা হলেও এতে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। ফারিয়ার বিপরীতে সিনেমাটিতে দেখা গেছে টালিগঞ্জের অঙ্কুশ হাজরাকে। সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি মুক্তি পায় বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে।

এবার এই তালিকায় নাম উঠতে যাচ্ছে ঢালিউডের আরেক নায়িকা জয়া আহসানের। শোনা যাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার একক প্রডাকশনের একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। এই সিনেমাটিও সাফটা চুক্তির আওতায় মুক্তি পাবে বলে জানা যায়।

বলা হচ্ছে জয়ার ‘কন্ঠ’র সিনেমার কথা। গত ১০ মে কলকাতায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটির নির্মাণে এই ছবিটি দারুণ প্রশংসা কুড়ায়, পায় বাণিজ্যিক সফলতাও।

সিনেমাটি বাংলাদেশে মুক্তি উপলক্ষে জয়া আহসান বলেন, ‘ছবিটি বাংলাদেশে যাচ্ছে সাফটা চুক্তির সূত্র ধরে।’ এর বেশি কিছু এখনই বলতে চাননি এই অভিনেত্রী। কারণ, ছবিটি আগে বাংলাদেশ সেন্সরবোর্ডের ছাড়পত্র পেতে হবে। তারপরই মুক্তির বিষয়ে বিস্তারিত বলবেন সংশ্লিষ্টরা।

তবে একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, সব ঠিক থাকলে ৮ নভেম্বর বাংলাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কণ্ঠ’।

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্য দুটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও পাওলি দাম। গল্পটি মূলত এগিয়েছে একজন রেডিও জকির (আর জে) ক্যানসারে কণ্ঠ হারানোর বেদনা এবং কণ্ঠ প্রশিক্ষকের সাহায্যে তার ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না

ফারিয়ার পর কলকাতা থেকে জয়াকে আমদানি করছে বাংলাদেশ

আপডেট টাইম : ১০:১৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯