ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন শিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতা। এর গ্র্যান্ড ফিনালে সেরা ১০ প্রতিযোগীর মধ্যে বিজয়ীর মুকুট জিতে নিয়েছেন ঠাকুরগাঁওয়ের মেয়ে শিরিন আক্তার শিলা। বুধবার রাত পৌনে ১১টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে জমকালো অনুষ্ঠানে তার মাথায় ২০ লাখ টাকা দামের মুকুট পরিয়ে দিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আলিশা ও দ্বিতীয় রানারআপ হয়েছেন জেসিয়া ইসলাম। ​

সুন্দরীদের এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অসম্ভবকে সম্ভব করতে পারে এই মেধাবীরা। চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যাচ্ছে তারা। তারা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে তৃণমূল থেকে উঠে এসেছে। মিস ইউনিভার্স বাংলাদেশকে নতুন করে বিশ্ববাসীর কাছে তুলে ধরবে।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক জানান, দক্ষিণ কোরিয়ায় আগামী ১৯ ডিসেম্বর বসবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। শিলা সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এর মূল বিচারক হিসেবে ছিলেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, হেরিটেজ ক্র্যাফটসের তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন শিলা

আপডেট টাইম : ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯