ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

প্রেমিক অর্জুনসহ তারকাদের নিয়ে মালাইকার ৪৬তম জন্মদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ বার্থ ডে গার্ল মালাইকা আরোরা। এই মডেল-অভিনেত্রীর ৪৬তম জন্মদিন বুধবার। তার দেওয়া পার্টিতে বলিউড তারকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

পার্টিতে অবশ্যই উপস্থিত ছিলেন অভিনেত্রীর প্রেমিক অর্জুন কাপুর। এসেছেন কারিনা কাপুর খান ও কারিশমা কাপুর থেকে শুরু করে অক্ষয় কুমার-টুইঙ্কল খান্না, এমনকি অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দাও।

নতুন প্রজন্মের বেশ কয়েকজন তারকা ছিলেন পার্টিতে। অনন্যা পাণ্ডের সঙ্গে অর্জুন কাপুরের বোন জাহ্নবী কাপুর ও শানায়া কাপুর উপস্থিত ছিলেন।

এর মধ্যে কয়েকটি ফ্যান ক্লাব মালাইকার পার্টির ভিডিও শেয়ার করেছে। একটি ভিডিওতে মালাইকাকে নাচতে দেখা যায়। বিশেষ এই দিনের জন্য তিনি বেছে নেন রূপালি পোশাক।

অর্জুনও প্রেমিকার জন্মদিনের পার্টিতে জমিয়ে নেচেছেন। ভিডিওতে দেখা যায়, ‘নমস্তে ইংল্যান্ড’ সিনেমার গানের তালে পা মিলিয়েছেন।

বলিউড সেলিব্রিটিরাও নিজেদের সোশ্যাল অ্যাকাউন্টে ছবি শেয়ার করেছেন। মালাইকা ও অর্জুনের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন অর্জুন রামপাল। ‘করণ অর্জুন’ ছবির সংলাপ ‘মেরে করণ অর্জুন আয়েঙ্গে’ পরিবর্তন করে লেখেন, “মেরে অর্জুন আউর অর্জুন আগয়ে… শুভ জন্মদিন মাল্লা!”

শিল্পা শেঠিও ছবি শেয়ার করে লেখেন, “চমৎকারিত্বের কোনো বয়স নেই! শুভ জন্মদিন মালাইকা আরোরা।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেমিক অর্জুনসহ তারকাদের নিয়ে মালাইকার ৪৬তম জন্মদিন

আপডেট টাইম : ১১:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯