সংবাদ শিরোনাম
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক বরাদ্দ
হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার। এদিন বিকাল ৫টা পর্যন্ত
আইজিপি ব্যাজ’ পদক পেলেন মিঠামইনের কৃতী সন্তান ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহ আলম
মোঃ লাদেনঃপুলিশের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসাবে ২০২০ সালে নতুন বছরে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস
আইজিপি ব্যাজ’ পেলেন কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার শোভন খান
হাওর বার্তা ডেস্কঃ প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ বছর বাংলাদেশ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস
তথ্য যাচাই না করে গুজবে কান দিবেন না: প্রধানমন্ত্রী
হাওর বার্তা ডেস্কঃ ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো গুজবে কান দেবেন না। সত্য তথ্য না
মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন যারা
হাওর বার্তা ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন যায়েদ আল-নাহিয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, ভুটানের রাজা জিগমে ওয়াংচুক, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, ওআইসি সেক্রেটারি জেনারেলসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধান, বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল মঙ্গলবার জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন। বৈঠকটি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তিনি জানান, মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে দেশের বাইরে বাংলাদেশের অনেক মিশনে বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি করছে সরকার; যার মধ্যে পাকিস্তান মিশনের ম্যুরালটি হবে সবচেয়ে বড়ো। বৈঠক শেষে কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, আগামী ১০ জানুয়ারি (শুক্রবার) তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রতীকী বিমান অবতরণের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আবহ সৃষ্টি করে জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনা শুরুর উদ্বোধন হবে। ঐ দিন বিকাল ৫টায় বাংলাদেশ বিমানবাহিনীর ১৩০জে উড়োজাহাজ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অবতরণ করবে। ‘পাকিস্তানে বড়ো ম্যুরাল কেন?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির জনগণ তাদের প্রধানমন্ত্রীকে বলছে, আগামী ১০ বছরে পাকিস্তানকে সুইজারল্যান্ড বানানোর দরকার নাই, বাংলাদেশের মতো হতে পারলেই আমরা খুশি। এজন্য পাকিস্তানে আমরা বাংলাদেশকে ভালো করে তুলে ধরতে চাই। তিনি আরো বলেন, বিশ্বে বাংলাদেশের যত মিশন রয়েছে তার মধ্যে পাকিস্তান মিশন হচ্ছে সবচেয়ে বড়ো (আয়তনের দিক থেকে)। নিজেদের পয়সায় মিশন বানাতে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে বাংলাদেশের ৭৭টি মিশনে ২৬১টি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। বড়ো বড়ো ১২টা মিশনে চিত্রকলা প্রদর্শনী হবে। এছাড়া বিশ্বের একাধিক দেশে বঙ্গবন্ধু চেয়ার তৈরি করা হয়েছে।
আমার ওপর ভরসা রাখুন
হাওর বার্তা ডেস্কঃ দেশে জনগণের একজন হয়ে থাকতে চান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষকে ঘিরেই আমার সকল কার্যক্রম।
আ.লীগের উপদেষ্টা পরিষদে নতুন আরো তিনজন
হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের নতুন উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আরো তিনজনকে মনোনয়ন দেয়া হয়েছে। এই তিনজন হচ্ছেন আলহাজ্ব একেএম
আবারও রাষ্ট্রপতি পদক পেলেন র্যাবের আলেপ উদ্দিন
হাওর বার্তা ডেস্কঃ আবারও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ
ঢাকা সিটি নির্বাচন পেছানোর আবেদন পূজা উদযাপন পরিষদের
হাওর বার্তা ডেস্কঃ ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ ৩০ জানুয়ারি। একই সময় সরস্বতী পূজোও
নির্বাচিত হলে মানুষের অধিকার রক্ষায় কাজ করব: তাপস
হাওর বার্তা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমি



















