ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আইজিপি ব্যাজ’ পেলেন কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার শোভন খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
  • ৪৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ বছর বাংলাদেশ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পেলেন র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান, বিএন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে এ পদক প্রদান করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পদক দেয়া হয়।

লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান, বিএন ২০১৭ সালের ২৬ নভেম্বর র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি কর্ম এলাকার অপরাধ দমন ও আইনশৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অসংখ্য উল্লেখযোগ্য অভিযানে নেতৃত্ব দিয়ে চাঞ্চল্যকর মামলার আসামি এবং অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে প্রশংসিত হয়েছেন নৌবাহিনীর এই কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান, বিএন যশোর জেলার গর্বিত সন্তান। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্রসন্তানের জনক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আইজিপি ব্যাজ’ পেলেন কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার শোভন খান

আপডেট টাইম : ১২:৫৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০