ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আবারও রাষ্ট্রপতি পদক পেলেন র‌্যাবের আলেপ উদ্দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
  • ৪৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আবারও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

পিপিএম পদক বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক। জঙ্গি দমনে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আলেপ উদ্দিনকে এই পদক দেয়া হয়।

রোববার রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের পর র‌্যাব-১১ এর অধিকাংশ কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়।

ওই বছরের ২ অক্টোবর চৌকশ অফিসার আলেপ উদ্দিনকে র‌্যাব-১১-এ বদলি করা হয় পুলিশ থেকে। তিনি মিডিয়া সেল ও জঙ্গি সেলের ইনচার্জের দায়িত্ব পালনের পাশাপাশি র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কমান্ডারের দায়িত্ব পালন করে আসছিলেন।

২০১৭ সাল থেকে তিনি জঙ্গিবিরোধী অপারেশনের নেতৃত্ব দেন। ওই বছর তিনি ৩৪টি অপেরেশন চালিয়ে জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষস্থানীয় নেতাসহ ৬৭ জন জঙ্গিকে গ্রেফতার করেন।

পরবর্তীতে শিশু পাচার চক্রের মূল হোতাসহ ১৭ শিশুকে উদ্ধার ও শিশু হত্যাকারী চক্রের সাতজনকে গ্রেফতার করেন চৌকশ এ র‌্যাব কর্মকর্তা।

সে সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বোমা ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয় তার নের্তৃত্বে। সে বছর তিনি প্রথমবারের মতো রাষ্ট্রপতি পুলিশ পদক বা পিপিএম পান।

১৯৮৫ সালের ১ সেপ্টেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন আলেপ উদ্দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে অনার্স-মাস্টার্স শেষে ২০১৩ সালের ১৫ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে তিনি পুলিশে যোগ দেন। তিনি ৩১তম বিসিএস ক্যাডার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আবারও রাষ্ট্রপতি পদক পেলেন র‌্যাবের আলেপ উদ্দিন

আপডেট টাইম : ০৪:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০