ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা সিটি নির্বাচন পেছানোর আবেদন পূজা উদযাপন পরিষদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
  • ৩৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ ৩০ জানুয়ারি। একই সময় সরস্বতী পূজোও অনুষ্ঠিত হবে। এ জন্য নির্বাচন কমিশনের কাছে ভোটের দিন পেছানোর দাবি করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে পাঠানো আবেদনে বলা হয়, তিথি মোতাবেক ২৯ ও ৩০ জানুয়ারি সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। উভয় সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। একটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য অন্ততঃপক্ষে একদিন আগেই নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানটি তাদের নিয়ন্ত্রণে নিতে হবে। এমতাবস্থায় একই দিনে একই অঙ্গনে কিভাবে পূজো হবে বা কিভাবে ভোটগ্রহণ করা যাবে তা আমাদের নিকট বোধগম্য নয়।

কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে সে ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে আবেদনে আরো বলা হয়, ৩০ জানুয়ারি নির্ধারিত ভোটের দিন পিছিয়ে নিয়ে অন্য কোনো দিন নির্ধারণ করা হোক। অন্যথায় যেসব শিক্ষায়তনে সরস্বতী পূজো হবে সেসব শিক্ষায়তেন ভোটকেন্দ্র না কারার জন্য অনুরোধ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকা সিটি নির্বাচন পেছানোর আবেদন পূজা উদযাপন পরিষদের

আপডেট টাইম : ০৩:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০