ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পেলে-ম্যারাডোনা তখন…

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ইনস্টাগ্রামে পেলের সঙ্গে ৪০ বছর আগে তোলা নিজের ছবি পোস্ট করে দিয়েগো ম্যারাডোনা ব্রাজিলীয় কিংবদন্তির দ্রুত আরোগ্য কামনা করেছেন। সম্প্রতি পেলে অসুস্থ হয়ে প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর্জেন্টাইন গ্রেট ম্যারাডোনা ১৯৭৯ সালে পেলের সঙ্গে তোলা নিজের ছবির নিচে লিখেছেন- ‘এই ছবির বয়স আজ ৪০ বছর হল।

রিও ডি জেনিরোয় তোলা হয়েছিল। সেবার আমাদের দু’জনের দেখা হয় সেখানে। তখন কী তরুণই না ছিলাম আমরা। আপনার দ্রুত সুস্থতা কামনা করি, কিং পেলে।’

ছবিতে দেখা যাচ্ছে ১৮ বছরের টগবগে তরুণ ম্যারাডোনার মুখ ঔজ্জ্বল্যে ভরপুর। তাকিয়ে আছেন পেলের দিকে। ‘কালো মানিকের’ বয়স তখন ৩৮। গিটার বাজাচ্ছেন মনের সুখে। এখন পেলের বয়স ৭৮। ম্যারাডোনার ৫৮। এই গ্রহের সর্বকালের দুই সেরা ফুটবলারের মধ্যে সবসময় ঠোকাঠুকি লেগেই থাকে।

ঠাওরেঠুরে দু’জনই পরস্পরকে ঘায়েল করার সুযোগ হেলায় হারাতে চান না। কিন্তু যতই পরস্পরের প্রতি ঈর্ষান্বিত হন না কেন, দিনশেষে তারাও রক্ত-মাংসে গড়া মানুষ। তাই তিনবারের বিশ্বকাপজয়ী পেলের অসুখে আর স্থির থাকতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পুরনো দিনের ছবি পোস্ট করে যেন স্মৃতির ঝাঁপি খুলে বসলেন। সময় মানুষকে কতই না বদলে দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পেলে-ম্যারাডোনা তখন…

আপডেট টাইম : ০৬:৪৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯