ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রেফারিকে অকথ্য ভাষায় গালি দেয়ায় ডিয়েগো কোস্তা ৮ ম্যাচ নিষিদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
  • ৪২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রেফারিকে অকথ্য ভাষায় গালি দেয়ায় ৮ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন স্পেনিশ তারকা স্ট্রাইকার ডিয়েগো কোস্তা। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এ সিদ্ধান্ত নেয়। ৮ ম্যাচ নিষিদ্ধ হওয়ার চলতি মৌসুমে আর খেলতে পারবেন না এ তারকা স্ট্রাইকার। কারণ লিগে অ্যাতলেতিকোর বাকি আছে মোটে ৭ ম্যাচ। তাছাড়া চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে থেকে মাদ্রিদের ক্লাবটি বিদায় নিয়েছে আগেই।

গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বার্সেলোনার বিপক্ষে অ্যাতলেতিকো মাদ্রিদের গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি হেসুস গিল মানসানোকে চরম অপমানজনক গালি দেন কোস্তা। বিষয়টি গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি।

এদিকে জঘন্য এ অপরাধে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে ৮ ম্যাচ নিষিদ্ধ করেছে।

রেফারি মানসানো স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অ্যাতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার ‘মা তুলে গালি দিয়েছেন’। যদিও কোস্তা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন।

তবে শেষ পর্যন্ত বাজে আচরণের প্রমাণ মেলায় তাকে কঠিন শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

বার্সেলোনার বিপক্ষে ন্যু ক্যাম্পের ম্যাচের ২৮ মিনিটে রেফারি ফাউলের বাঁশি বাজান। এতে ক্ষিপ্ত হয়ে তার দিকে তেড়ে আসেন কোস্তা। এক পর্যায়ে রেফারির মুখের সামনে গিয়ে তাকে চিৎকার করতেও দেখা গেছে। ওই পরিস্থিতিতে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

প্রসঙ্গত, বার্সেলোনার বিপক্ষে আলোচিত ওই ম্যাচটি ২-০ গোলে হেরে যাওয়ায় লা লিগার শিরোপার স্বপ্ন একরকম শেষই হয়ে গেছে অ্যাতলেতিকোর। এখন আবার এলো কোস্তার নিষেধাজ্ঞা।

সূত্র: বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রেফারিকে অকথ্য ভাষায় গালি দেয়ায় ডিয়েগো কোস্তা ৮ ম্যাচ নিষিদ্ধ

আপডেট টাইম : ০৩:২৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯