ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অভিশপ্ত জার্সি ফিরিয়ে আনল ব্রাজিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হবে ২০১৯ কোপা আমেরিকা। লাতিন আমেরিকার প্রাচীনতম এই টুর্নামেন্টে ব্রাজিল প্রথম শিরোপা জিতেছিল ১৯১৯ সালে। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রথম শিরোপা জয়ের ১০০ বছর পূর্তি উদযাপন করতে বিশেষ একটি জার্সি ফিরিয়ে আনল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘরের মাঠের আসন্ন কোপার জন্য মঙ্গলবার নতুন জার্সি উন্মোচন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিখ্যাত হলুদ ও সবুজ রঙের চিরচেনা জার্সির সঙ্গে এবার অ্যাওয়ে ম্যাচের জন্য যোগ হয়েছে সাদা রঙের জার্সি। নাইকির তৈরি করা নতুন এই জার্সি।

উন্মোচন করানো হয়েছে রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে দিয়ে। রিয়ালের জার্সির রং সাদা। জাতীয় দলেও সাদা জার্সিতে অভিষেকের সম্ভাবনায় দারুণ রোমাঞ্চিত ভিনিসিয়ুস। কিন্তু নতুন অ্যাওয়ে জার্সির রং দেখে ক্ষোভে ফেটে পড়েছে ব্রাজিল সমর্থকরা। এ যে অভিশপ্ত জার্সি!

এক সময় ব্রাজিলের হোম জার্সির রং ছিল সাদা। ১৯১৯ কোপাতে সাদা জার্সি পরেই চ্যাম্পিয়ন হয়েছিল সেলেকাওরা। কিন্তু ১৯৫০ বিশ্বকাপের পর থেকে সাদা রংটাকেই অপয়া মনে করে ব্রাজিলের মানুষ। ঘরের মাঠে সেবার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে সাদা জার্সি পরেই উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল।

ফুটবল ইতিহাসে যা মারাকানা ট্র্যাজেডি নামে পরিচিত। সেই বিপর্যয়ের পর সাদা জার্সিকে নির্বাসনে পাঠিয়েছিল ব্রাজিল। ৬৯ বছর পর কোপার জন্য সেই অভিশপ্ত জার্সি ফিরিয়ে আনায় এখনই ‘কু’ ডাকছে ব্রাজিল সমর্থকদের মনে। টুইটারে এক সমর্থক লিখেছেন, ‘আরেকটি ব্যর্থতার প্রস্তুতি সেরে রাখল ব্রাজিল!
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অভিশপ্ত জার্সি ফিরিয়ে আনল ব্রাজিল

আপডেট টাইম : ১১:১৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯