ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রমজানে মাত্র ২ টাকায় ১০ পদের ইফতার, সিলেটে হেল্পিং উইং সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেটে ‘হেল্পিং উয়িং’ নামে একটি সংস্থা আসন্ন রমজানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। সংস্থাটি মাত্র ২ টাকায় ৫দিন ইফতার করাবে নগরবাসীকে। সংস্থাটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা কারো আত্মমর্যাদায় আঘাত লাগুক এমন কিছু করতে চাচ্ছেন না বলেই ২ টাকার বিনিময়ে ইফতার সরবরাহ করতে চান।

জানা গেছে, ১৩ থেকে ১৭ মে পর্যন্ত নগরীর সুবিদবাজার, কুমারপাড়া, শাহী ঈদগাহ, নাইওরপুল ও চৌহাট্টাসহ ৫টি পয়েন্টে তারা ২ টাকায় ইফতার সরবরাহ করবেন।

আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত ২টাকায় ১০টি পদের ইফতারের প্যাকেট দেয়া হবে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ যথেষ্ট উপকৃত হবেন বলেও মনে করছেন তারা। অবশ্য ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নগরবাসীর মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। এ মহৎ ও সেবামূলক উদ্যোগে যেকোন সচেতন নাগরিকের শরিক হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। যে কেউ সাহায্যের হাত প্রসারিত করতে পারেন। নগদ টাকা দিতে পারেন। দিতে পারেন ইফতারের বিভিন্ন উপকরণ। যেমন, তেল, চাল, ডাল, জিলাপী, ডালডা, খেজুর, বুট ইত্যাদি।

যারা এসব কিছুই দিতে পারবেন না বা দিবেন না, তারা কেবল নিজের শ্রম দিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে এ উদ্যোগের সাথে জড়িত থাকতে পারবেন।

বিষয়টি নিয়ে নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা ‘হেল্পিং উয়িং’ কে স্বাগত জানাচ্ছেন।

জিন্দাবাজার এলাকার অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আব্দুল হানিফ বলেন, এটি একটি দারুণ উদ্যোগ। রমজানে রোজাদারদের আবেগ-অনুভূতিকে পুঁজি করে সবাই যখন অতিরিক্ত রোজগারের ধান্দায় ব্যস্ত থাকেন, তখন ২ টাকায় ইফতার সরবরাহ নিঃসন্দেহ একটি প্রশংসনীয় উদ্যোগ।

সূত্র-আমাদেরসময়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রমজানে মাত্র ২ টাকায় ১০ পদের ইফতার, সিলেটে হেল্পিং উইং সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট টাইম : ১১:৫৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯