ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সেরা অনেকেই, আমি ও রোনালদো ভিন্ন তালিকায় : মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • ৪১২ বার

হাওর বার্তা ডেস্কঃ গত এক যুগ ধরে বিশ্ব ফুটবলের সেরা তারকা কে?-এমন প্রশ্ন করা হলে কেউ হয়তো শীর্ষে রাখবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে, কেউবা আবার বলবে লিওনেল মেসির কথা। তবে সবাই একবাক্যে মেনে নেবে বর্তমান ফুটবল বিশ্বে এ দুই তারকার রাজত্বের কথা।

ক্লাব ফুটবলের যতো ব্যক্তিগত কিংবা দলীয় শিরোপা রয়েছে, তার সবগুলোই গত ১০-১২ বছরে নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন মেসি ও রোনালদো। সারাবিশ্বের ফুটবল ভক্তরা যখন এ দুইজনের নাম ধরে দুই মেরুতে বিভক্ত, তখন ঠিকই নিজেদের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসার আদানপ্রদান করে যান মেসি-রোনালদো।

যার প্রমাণ আরও একবার মিললো আর্জেন্টাইন রেডিও চ্যানেলকে দেয়া মেসির এক সাক্ষাৎকারে। যেখানে তিনি বর্তমান বিশ্বের সেরা ফুটবলারের প্রশ্নে রোনালদোকে জায়গা দিয়েছেন অন্য সবার শীর্ষে, ঠিক নিজের পাশেই।

বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা মেসি বলেন, ‘বর্তমান অনেক ভালো খেলোয়াড় আছে। নেইমার, কাইলিয়ান এমবাপে, লুইস সুয়ারেজ, এডেন হ্যাজার্ড, সার্জিও আগুয়েরো-তারা সবাই বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। তবে আমি ক্রিশ্চিয়ানো রোনালদোকে এ তালিকার বাইরে রাখবো, আমার সঙ্গে।’

এসময় আলাপচারিতার ফাঁকে রোনালদো জানিয়ে দেন লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেয়ায় স্পেনে রোনালদোকে মিস করেন মেসি। তার সঙ্গে চলা প্রতিযোগিতাও উপভোগ করতেন আর্জেন্টাইন তারকা।

তিনি বলেন, ‘আমি রোনালদোকে মিস করি। হ্যাঁ তাকে শিরোপা জিততে দেখা সবসময়ই কঠিন ছিলো। তবু সে লা লিগায় বাড়তি সম্মান যোগ করেছিল। রোনালদোর বিপক্ষে খেলা সবসময় উপভোগ করেছি আমি। তার বিপক্ষে শিরোপা জিততেও আনন্দ পেতাম। সে এখনো মাদ্রিদে থাকলে ভালোই হতো।’

তবে রোনালদো মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গেলেও সে দলের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে মেসির। তিনি বলেন, ‘জুভেন্টাসের জন্য আমার পূর্ণ সম্মান রয়েছে। আমি মনে করি তারা খুবই শক্তিশালী দল। তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। এর সঙ্গে রোনালদো যোগ দেয়ায় শক্তি আরো বেড়ে গিয়েছে। আশা করি চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত লড়াই হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সেরা অনেকেই, আমি ও রোনালদো ভিন্ন তালিকায় : মেসি

আপডেট টাইম : ০৪:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯