ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোশাররফ করিমের ‘বাঙ্গি টেলিভিশন’ যাত্রা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে সম্প্রচারে আসছে মোশাররফ করিমের ‘বাঙ্গি টেলিভিশন’। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা মোশাররফ করিম নিজেই।

এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, পৃথিবীতে কত ধরনের টেলিভিশন আছে। যেমন- স্পোর্টস, নিউজ, রান্না, অ্যাডভেঞ্চার, ট্রাভেল প্রভৃতি। ঠিক সে রকমের একটা টেলিভিশন ‘বাঙ্গি টেলিভিশন’! এর মূল উদ্দেশ্য, নির্মল বিনোদনের মাধ্যমে মানুষের মন জয় করা। এই টেলিভিশনের শ্লোগান হলো- ‘ফাটে না ফাটায়’। মূলত এই ট্যাগলাইন ধরে টেলিভিশনটি এগিয়ে যাবে।

মোশাররফ করিম জানান, আজ শনিবার (১৬ মার্চ) থেকে তার এই বিশেষ ধারাবাহিকটি সম্প্রচারে আসছে। এটি প্রচার হবে সপ্তাহের শনি, রবি ও সোমবার রাত ৯টায় নাগরিক-এর পর্দায়।

‘বাঙ্গি টেলিভিশন’-এর সামনে অভিনেতা মোশাররফ করিম থাকলেও এর নেপথ্যে আছেন নির্মাতা-অভিনেতা কচি খন্দকার। ধারাবাহিকটির রচনা-পরিচালনা তারই করা।

‘বাঙ্গি টেলিভিশন’ সম্পর্কে কচি খন্দকার বলেন, এই টেলিভিশনের মালিক ধনাঢ্য শিল্পপতি আবুল কাশেম। তিনি দুজন অন্যতম ক্রিয়েটিভকে ডিরেক্টর হিসেবে তার টেলিভিশনে যুক্ত করেছেন। তারা ক্রিয়েটিভ ডিরেক্টর এবং এই টেলিভিশনের মালিকানার সঙ্গে যুক্ত। এই টেলিভিশনে সিইও, হেড অব প্রোগ্রাম, হেড অব মার্কেটিং, প্রোগ্রাম প্রডিউসারসহ অসংখ্য কর্মচারী-কর্মকর্তা যুক্ত। টেলিভিশনটার নাম বাঙ্গি কীভাবে হয়, মূলত এখান থেকেই এর কাহিনীর সূচনা।

বাঙ্গি টেলিভিশনের সঙ্গে আরও আছেন, জেনি, রোবেনা রেজা জুঁই, জান্নাতুল সুমাইয়া হিমি, এমিলা, রিফাত জাহান, মামুনুর রশিদ, আবুল হায়াত, রহমত আলী, ফারুক  আহমেদ, শহীদুজ্জামান সেলিম, সাজু খাদেম, তারিক স্বপন, মুসাফির সৈয়দ বাচ্চু, রিফাত চৌধুরী প্রমুখ।

নির্মাতা কচি জানান, শিগগিরই যুক্ত হবেন আরও অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। ‘বাঙ্গি টেলিভিশন’-এর থিম সং লিখেছেন মারজুক রাসেল। সংগীত ও কণ্ঠ দিয়েছেন পলাশ নূর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মোশাররফ করিমের ‘বাঙ্গি টেলিভিশন’ যাত্রা শুরু

আপডেট টাইম : ১২:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯