ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ পশ্চিমবঙ্গে মিমের ‘থাই কারি’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯
  • ৩৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে এপারের বিদ্যা সিনহা মিম ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সোহমের কমেডি ঘরানার ছবি ‘থাই কারি’। আজ পশ্চিমবঙ্গের ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘থাই কারি’। অঙ্কিত অনিন্দ্য পরিচালিত ছবিতে মিম জুটি বেঁধেছেন সোহমের সঙ্গে।

অঙ্কিত অনিন্দ্য জানান, সম্প্রতি ছবির মুক্তি উপলক্ষে একটি সংবাদ সম্মেলন হয়েছে। এই ছবিতে মিম ছাড়াও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায়, হিরণ চ্যাটার্জী, রেচেল হোয়াইট, তৃণা সাহাসহ আরও অনেকে। মিম জানান, আমার পাসপোর্ট অন্য একটা অ্যাম্বেসিতে থাকার কারণে ছবি মুক্তির সময় যাওয়া সম্ভব হয়নি।

ছবি মুক্তির সময় কলকাতায় না যেতে পারলেও ছবিটি দেখে দর্শকরা আনন্দ পাবেন বলে মনে করেন তিনি। সংবাদ সম্মেলনে ছবির পরিচালক বলেন, খাদ্য রসিকদের কাছে ‘থাই কারি’ অত্যন্ত প্রিয় একটি পদ। টক, ঝাল, মিষ্টি- সব ধরনের স্বাদ যেমন খাবারটিতে রয়েছে, তেমনি এই ছবিতেও এর সব আছে।

যা আপামর সবার ভালো লাগবে। এদিকে মিম অভিনীত এবং গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ ছবির টিজার সম্প্রতি মুক্তি পেয়েছে। আগামী এপ্রিলে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এতে মিমের নায়ক হিসেবে আরিফিন শুভ অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আজ পশ্চিমবঙ্গে মিমের ‘থাই কারি’

আপডেট টাইম : ০৫:৩১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯