ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পেলেন আসাদুজ্জামান নূর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’ আয়োজিত একুশের প্রথম প্রহর উদযাপন ও গোলাম মুস্তাফা আবৃত্তি পদক প্রদান অনুষ্ঠিত হলো ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। অনুষ্ঠানে দীর্ঘদিন আবৃত্তিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে ‘গোলাম মুস্তাফা পদক’-এ ভ‚ষিত করা হয়।

আসাদুজ্জামান নূরকে উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সুবর্ণা মুস্তাফা। তার হাতে ‘গোলাম মুস্তাফা পদক’ তুলে দেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। দীর্ঘ পনেরো বছর ধরে ধারাবাহিকভাবে একই অনুষ্ঠান আয়োজন করে আসছে ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’। আসাদুজ্জামান নূরের হাতে ‘গোলাম মুস্তাফা পদক’ তুলে দেয়ার পর সুবর্ণা মুস্তাফা বলেন, বাংলাদেশে আবৃত্তিকে জনপ্রিয় করার পিছনে নূর ভাইয়ের বিরাট ভূমিকা রয়েছে। যতদিন ধরে এই অনুষ্ঠান হচ্ছে প্রতিটি অনুষ্ঠানেই নূর ভাই উপস্থিত থেকেছেন। আমি মনে করি বাংলা ভাষার সঠিক চর্চাটা পরিবার থেকেই হওয়াটা জরুরি।

ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের ত্যাগকে শ্রদ্ধা জানাতে শুদ্ধ বাংলা ভাষার চর্চাটা ভীষণ জরুরি। নূর ভাইকে অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসাদুজ্জামান নূর বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শ্রদ্ধেয় গোলাম মুস্তাফা ভাইয়ের প্রতিও শ্রদ্ধা রইলো। সত্যি বলতে কী আমিতো এই আবৃত্তি সমন্বয় পরিষদের ঘরের লোক। আমাকে যখন এই পদক দেয়ার জন্য চ‚ড়ান্ত করা হচ্ছিল তখন আমিই বলছিলাম, এটা কেমন দেখাবে। তারপরও শেষ পর্যন্ত এই পদক নিতে এসে কিছুটা বিব্রত হয়েছি। তবে এই পদকে যে সবার ভালোবাসা রয়েছে সেটাই আমার জন্য অনেক ভালোলাগা।

সবাইকে ধন্যবাদ। মুস্তাফা ভাই একজন আপসহীন, সাহসী মানুষ ছিলেন। তার সেই সাহস নিয়ে আজো এগিয়ে চলেছি। আমাদের যারা সাহস দিবেন তাদের খুব অভাব। পরিশেষে সুবর্ণা মুস্তাফাকে অভিনন্দন জানাই একুশে পদকপ্রাপ্তির জন্য এবং সংসদ সদস্য হিসেবে জীবনের নতুন পথচলা শুরু করার জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পেলেন আসাদুজ্জামান নূর

আপডেট টাইম : ০৪:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯