ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় গিয়ে ‘রাজনীতি’ দেখলেন ঢাকার তারকারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ১৫ ফেব্রুয়ারি কলকাতায় চার দিনের জন্য শুরু হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দন-২ মিলনায়তনে দ্বিতীয়বারের মতো শুরু হয় এ আয়োজন। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এই উৎসব উদ্বোধন করেন।

উৎসবে ছবি দেখতে বাংলাদেশ থেকে হাজির হয়েছিলেন বেশ ক’জন তারকা। তাদের মধ্যে ছিলেন ফেরদৌস, রিয়াজ, অপু বিশ্বাস, তারিন ও জ্যোতিকা জ্যোতি। রোববার কলকাতার  নন্দন-২ প্রেক্ষাগৃহে বিকেল ৪টায় উপস্থিত হয়ে চলচ্চিত্র দেখেন। বুলবুল বিশ্বাস পরিচালিত শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি দর্শক সারিতে বসে উপভোগ করেন তারা। পরে তাদের হাতে উৎসবের স্মারক তুলে দেয়া হয়। স্মারক তুলে দেন  কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে নিযুক্ত প্রথম সচিব (প্রেস) মোফাখখারুল ইকবাল।

‘রাজনীতি’ ছবির একটি দৃশ্যে আনিসুর রহমান মিলন, অপু বিশ্বাস ও শাকিব খান

প্রামাণ্যচিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’ প্রদর্শনের মধ্য দিয়ে উদ্বোধন হয় এ আয়োজনের। দ্বিতীয়বারের এ উৎসবে বাংলাদেশের  ২৩টি ছবি দেখানো হয়। নন্দনের দুটি প্রেক্ষাগৃহ এবং নজরুল তীর্থর একটি প্রেক্ষাগৃহে উৎসবের ছবিগুলো প্রদর্শিত হয়।

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন ছিলো এ উৎসবের আয়োজক। সহযোগিতা করেছে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়। আজ শেষ হচ্ছে উৎসব। এবারের বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘পুত্র’, ‘আমাদের বঙ্গবন্ধু’, ‘পোস্টমাস্টার ৭১’, ‘স্বপ্নজাল’, ‘দহন’, ‘রাজনীতি’, ‘হেডমাস্টার’, ‘জীবনঢুলি’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নুর মিয়া ও তার বিউটি ড্রাইভার’, ‘গহীন বালুচর’, ‘আলফা’, ‘জান্নাত’, ‘জন্মভূমি’, ‘রাজপুত্র’, ‘পাঠশালা’, ‘সনাতন গল্প’, ‘মহুয়া সুন্দরী’, ‘জাগে প্রাণ পতাকায় জাতীয় সংগীতে’, ‘খাঁচা’, ‘গেরিলা’ ও ‘চিত্রা নদীর পাড়ে’ ছবিগুলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কলকাতায় গিয়ে ‘রাজনীতি’ দেখলেন ঢাকার তারকারা

আপডেট টাইম : ০৪:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯