ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯
  • ৪২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আবার পা দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার যার সঙ্গে তার সম্পর্কের কথা শোনা যাচ্ছে, তিনি এক এয়ারলাইন কোম্পানিতে কেবিন ক্রু সুপারভাইজার। পার্ক সার্কাস অঞ্চলের এক পাঞ্জাবি পরিবারের ছেলে রোশন সিং ঘনিষ্ঠ মহলে মন্টি নামেই পরিচিত। শ্রাবন্তীর ভগ্নিপতির পরিচিত রোশন। তার মাধ্যমেই যুগলের আলাপ মাস চারেক আগে। প্রথম দিকে শুধুই বন্ধুত্ব ছিল, সম্প্রতি তা সিরিয়াস দিকে মোড় নিয়েছে। শ্রাবন্তীর সাবেক স্বামী কৃষ্ণও ছিলেন তার দুলাভাইয়ের পরিচিত।

নায়িকা ঘনিষ্ঠ মহলে বলেছেন, রোশন মানুষ হিসেবে অত্যন্ত ভাল। এ কথা তিনি অবশ্য কৃষ্ণ সম্পর্কেও বলতেন।

যাই হোক, এবার নায়িকা বুঝেশুনে পা ফেলছেন। দু’তরফই সম্পর্কটা গোপন রেখেছেন। তবে বেশ কয়েক বার তাদের ডিনারে ও পার্টিতে দেখা গিয়েছে। রোশনের বাড়িতেও যাতায়াত আছে শ্রাবন্তীর। তার ছেলেরও রোশনকে বেশ পছন্দ। এই মুহূর্তে নায়িকার ফোকাস ক্যারিয়ার। বারবার সম্পর্কের টানাপড়েনে তার ক্যারিয়ারে ক্ষতি হয়েছে। এবার তিনি তা চান না। তাই নতুন করে নিজের পোর্টফোলিয়ো বানাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী

আপডেট টাইম : ০৫:১৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯