ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

মৃত ব্যক্তির সামনে কুরআন তেলাওয়াতের বিধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯
  • ৫১০ বার

হাওর বার্তা ডেস্কঃ আল্লাহ তা‘আলা বলেন, ‘আর যখন কুরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা তা মনোযোগ দিয়ে শোন এবং চুপ থাকো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হ’তে পার’ (আ‘রাফ ৭/২০৪)। জীবিত ব্যক্তির কুরআন তেলাওয়াত শুনতে কোনো বাধা নেই। এমনকি মুমূর্ষু ব্যক্তি কুরআন তেলাওয়াত শ্রবণ করতে চাইলে তার পাশে বসে কুরআন তেলাওয়াত করা যেতে পারে। তবে মৃত ব্যক্তির কল্যাণে তার পাশে বা বাড়িতে কিংবা কবরস্থানে কুরআন তেলাওয়াত করার কোনো বিধান শরী‘আতে নেই। এটি স্পষ্ট বিদ‘আত।

আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, একদা রাসূল (সা.) বললেন, আমার নিকট কুরআন তেলাওয়াত কর। আমি বললাম, আমি আপনার নিকটে কুরআন তেলাওয়াত করব অথচ তা আপনার উপরই নাযিল হয়েছে? তিনি বললেন, আমি তা অন্যের নিকট থেকে শ্রবণ করতে চাই। বর্ণনাকারী বলেন, আমি সূরা নিসা তেলাওয়াত করে এ আয়াতে যখন পৌঁছলাম ‘অতএব সেদিন কেমন হবে, যেদিন আমরা প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী (নবী) আনব এবং তোমাকে তাদের সকলের উপর সাক্ষী করব’? (নিসা ৪/৪১)। তখন তিনি আমাকে বললেন, থাম। আমি দেখলাম তাঁর দু’চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে’।

আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা.)  আবূ মূসা (রাঃ)-এর কুরআন তেলাওয়াত শ্রবণ করে বললেন, তাঁকে দাঊদ (আঃ)-এর সুন্দর সুর দান করা হয়েছে’। এ হাদীছ থেকে বুঝা যায়, রাসূল (সা.)সাহাবীদের কুরআন তেলাওয়াত শ্রবণ করতেন।

সুতরাং জীবিত ব্যক্তির নিকট কুরআন তেলাওয়াতে কোনো বাধা নেই। বরং যে কুরআন তেলাওয়াত করবে এবং শ্রবণ করবে উভয়ে ছওয়াব অর্জন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

মৃত ব্যক্তির সামনে কুরআন তেলাওয়াতের বিধান

আপডেট টাইম : ০৫:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯