হাওর বার্তা ডেস্কঃ মাত্র আড়াই বছরের মাথায় ভেঙে গেল টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর বিয়ে। বিচ্ছেদের খবরটি আগেই চাউর হয়েছে। তবে গেলো মঙ্গলবার কলকাতার আলিপুর আদালতে ওঠে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদের মামলা। আদালতের বিচারক রবীন্দ্রনাথ সামন্ত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও মডেল কৃষ্ণ বিরাজের বিবাহবিচ্ছেদের অবেদন মঞ্জুর করেন।
ফলে দ্বিতীয় বিয়েও পাকাপাকিভাবে ভেঙে গেল শ্রাবন্তীর। খুব কম বয়েসে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। তাদের একটি ছেলেও রয়েছে। সেই বিয়ে ভেঙে যায়। এরপর ২০১৬ সালের জুলাই মাসে মডেল কৃষ্ণ বিরাজের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী নায়িকা।
এরপর ২০১৭ সালের আগস্ট মাসেই প্রথম শোনা যায় কৃষ্ণের সঙ্গেও নাকি বনিবনা হচ্ছে না শ্রাবন্তীর। তখনই চারদিকে খবর রটে, দুজন আদালতে মিউচুয়াল ডিভোর্সের আবেদন করতে চলেছেন। অবশেষে আনুষ্ঠানিক ডিভোর্স হয়ে গেলো তাদের।
Reporter Name 
























