ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিচ্ছেন : রিপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
  • ৪০০ বার

বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিচ্ছেন; সেখানে তিনি কোনো ধরনের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছে বিএনপি। খালেদাকে জড়িয়ে গতকাল প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে “অমানবিক” বলে দাবি করেছেন দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
আজ শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার কুড়িগ্রামে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেগম খালেদা জিয়াকে জড়িয়ে যেসব বক্তব্য দিয়েছেন এর প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
এতে রিপন বলেন, “আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশের প্রধান বিরোধী (রাজনৈতিক) দলের প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে যে অশালীন কটূক্তি করেছেন তা শুধু সত্যের অপলাপই নয়, এটা রীতিমত অমানবিক।”
দেশের সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে বর্তমান প্রধানমন্ত্রীর এমন অশালীন কথাবার্তা হিংসা ও হানাহানির রাজনীতিকে উস্কে দেবে বলে দাবি করেন রিপন।
শেখ হাসিনার এমন বক্তব্য মানুষ পছন্দ করে না দাবি করে রিপন বলেন, “আমি আওয়ামী লীগ নেতাকর্মী ও আওয়ামী বুদ্ধিজীবীদের কাছে এই বক্তব্য কতটা শালীন মনে হয় সেই প্রশ্ন রেখে দিলাম।”
রিপন বলেন, মানুষ রাজনীতিতে হিংসা, হানাহানি পছন্দ করে না। কারণ এর জন্য মানুষের রাজনীতির প্রতি অনীহা সৃষ্টি হয়। আর এমন বক্তব্য ভবিষ্যত প্রজন্মকে রাজনীতিতে আসতে নিরুৎসাহিত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিচ্ছেন : রিপন

আপডেট টাইম : ০৩:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫